শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিতবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানহাসপাতাল নিজেই মাটির সাথে ল্যাপ্টে পড়ে আছে, সেবা বঞ্চিত ২০ হাজার মানুষখাগড়াছড়ির দিঘীনালায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী’র আনন্দ শোভাযাত্রাপাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়: ব্রিগেডিয়ার নুরুল আমিনরাঙ্গামাটিতে ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসবে নদীতে ভাসানো হয়েছে ফুলবাঘাইছড়ির বাঘাইহাটস্থ এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যদ্রব্য বিতরণ

ঐতিহ্যবাহী বাঁশ বেতের কারুশিল্প ধরে রাখতে এগিয়ে আসুন

৪১

বাঁশ বেতের শিল্প এদেশের ঐতির্হ্যরে চিরাচরিত গ্রাম বাংলার প্রতীক। কিন্তু কালের ক্রমে এ শিল্প নির্ভর কাঁচামালের অভাবে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে । একটি সময় দেখা যেতো হাঠে বাজারে বাঁশ-বেতের শিল্পের কারুকাজ সম্বলিত এসব পন্য বিক্রয় করতো শিল্পিরা। আবার মেলাতেও পাওয়া যেত এসব পন্য। অথচ এ শিল্প এখন ধীরে ধীরে মরতে বসছে। দেশ গ্রামে বন-জঙ্গলে বাঁশ বেতের স্বল্পতার কারনে আর এসব কাঁচামালের অভাবে কারুশিল্প নির্ভর শিল্পিরাও আশাহুত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামেও এখন কমে যাচ্ছে এ শিল্পের কাজ।

দেখা যায়, বান্দরবানের আলীকদম উপজেলা থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বেত শিল্প। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা গৃহস্থালি, কৃষি পন্য পরিবহন ও ব্যবসা ক্ষেত্রে বেত ও বাঁশের তৈরি বিভিন্ন ধরণের সরঞ্জামাদি ব্যবহার করা হলেও এখন অন্তীমের পথে। এক সময় বিভিন্ন বাসা-বাড়ি,অফিস-আদালত সবখানেই ব্যবহার করা হতো বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে চিরচেনা সেই চিত্র। এখন যন্ত্রদানব দ্ধারা তৈরী প্লাস্টিক সামগ্রীর কদর বেড়েছে সেই সাথে ধীরে কমছে ও বাঁশ শিল্পের চাহিদা। তাছাড়াও দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এ শিল্পের কাঁচামাল বাঁশ ও বেত। বাজারগুলো দখল করেছে প্লাস্টিক ও এলুম্যোনিয়ামের আসবাবপত্র। দেখা মিলছে নগন্য হয়ে বাঁশের তৈরির আসবাবপত্র।

আলীকদমে এক সময় বিস্তীর্ণ পাহাড়ী জনপদে ম্রো, চাকমা,তঞ্চঙ্গ্যা,মার্মা, ত্রিপুরা জনগোষ্ঠীরা বাঁশ-বেত দিয়ে তৈরি করতো গৃহস্থালী ও সৌখিন পণ্যসামগ্রী। ঘরের কাছের ঝাড় থেকে তরতাজা বাঁশ-বেত কেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তৈরি করতেন হরেক রকমের পণ্য। এসব বিক্রি করেই চলতো তাদের জীবনযাপন তেমনি তারা জুমের ফসল পরিবহন কাজে ব্যবহার করতো বাঁশ দিয়ে তাদের বিভিন্ন ধরনের ঝুঁড়ি গুলো। মাঝে মধ্যে দেখা যায় কিছু পাহাড়ী গ্রাম গুলোতে বাঁশ ও বেত জাত শিল্পীদের তৈরি খোল, চাটাই, খালুই, ধামা, টোনা, পাল্লা, মোড়া, বুক সেল্ফ কদাচিৎ চোখে পড়ে নানা ধরণের জিনিস। যতই দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে এই হস্তশিল্পের চাহিদা। মূল্যবৃদ্ধি, বাঁশ-বেতের দুষ্প্রাপ্যতা আর অন্যদিকে প্লাস্টিক, সিলভার ও মেলামাইন জাতীয় হালকা টেকসই সামগ্রী নাগরিক জীবনে গ্রামীণ হস্তশিল্পের পণ্যকে হটিয়ে দিচ্ছে।

উপজেলার বেত শিল্প বিক্রেতা অভিরাম ত্রিপুরা ২০ বছর থেকে তিনি বাঁশ-বেত শিল্পের কাজের সাথে জড়িত। বেত শিল্পের দুর্দিনে হাতে গোনা কিছু সংখ্যক পরিবার বেত শিল্পকে আঁকড়ে ধরে আছেন। অনেকে এ পেশা বদলে অন্য পেশায় গেলেও পূর্বপুরুষের হাতেখড়ি পেশাকে কিছুতেই ছাড়তে পারেননি তিনি। তাঁর তৈরি কিছু পণ্য গ্রাম-গঞ্জে নিয়ে ঘোরাফেরা করলে কিছু সৌখিন মানুষরা এসব পণ্য কিনেন। বেলা শেষে যা বিক্রি হয় তা দিয়ে তয়-তরকারি কিনে বাড়ি ফেরেন তারা। কিন্তু চিরাচরিত গ্রাম বাংলার ঐতির্হ্যরে এসব শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে।