শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

লামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা

১৫

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
লামায় মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পিএইপি-৩ প্রকল্পের আয়োজনে সোমবার (০৮ জুন) সকাল ১০টা থেকে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম, বাজার বিপনন কর্মকর্তা বোরহান উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিপুল নাথ। এছাড়া কৃষিপণ্য উৎপাদনকারী, পাইকার, স্থানীয় ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, কৃষিপণ্য উৎপাদন শেষে বিপননে মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় নানা বিষয়ে কথা বলেন। কৃষকরা জানান, সঠিক বিপনন ব্যবস্থা না থাকায় আমরা কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাচ্ছিনা। তার উপরে পণ্যের দ্বৈত কর, কৃষক বাজার না থাকা, ডিলার কর্তৃক সারের অধিক মূল্য রাখা ও কৃষি বিষয়ক কারিগরি সহায়তা না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা।