শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

কাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৪৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কমিউনিটি হেলথ প্রোগাম এর মাধ্যমে দূর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রান্তিক পর্যায়ের মানুষজন উপকৃতও হচ্ছে। স্বাস্থ্যসেবার মাধ্যমে দূর্গম এলাকার সকল লোকজন এই স্বাস্থ্য সেবা পাচ্ছে। রবিবার (৭জুন) সকাল ১১টায় কর্ণফুলী রেস্টুরেন্টে আয়োজিত জেন্ডার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এ কথা বলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে নিয়ে কর্মশালা কাপ্তাই হিল ফ্লাওয়ার সহকারী কর্মসূচী ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা: প্রবীর খিয়াং, বিশেষ অতিথি ছিলিনে কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর কম্প্রিহেনসিভ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। কর্মশালার শুরুতে প্রকল্প বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্বাস উদ্দিন আফতাব, সদস্য জগলুল হুদা, বিলাইছড়ি প্রেসক্লাবের সুজন কান্তি তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন এর মাঠ পর্যায়ের কর্মী ক্রোম্রাচিং মারমা এবং পপি তনচংগ্যা।