শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাই সাপ্তাহিক হাটে সচেতনামূলক প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৬জুন) সকাল ১১টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট এলাকায় সাপ্তাহিক হাটবারে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনমূলক প্রচার প্রচারণা, লিফট বিতরণ ও মাইকিং করে প্রচারণা করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, আমরা সকলকেই বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষা করা আমাদের দায়িত্ব। কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বন্যপ্রাণী আমাদের বনের ভারসাম্য রক্ষা করে। বন না থাকায় আমাদের অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। যা আছে এদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

পরে বাজারের আনচে কানাচে লিফলেট বিতরণ করেন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ সদর বিট কর্মকর্তা আবু নাঈম, জীববৈচিত্র্য সংরক্ষণ কাপ্তাই উপজেলা কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা,কাপ্তাই ইউপি সদস্য মহিন উদ্দিন, আবুল হোসেন, দুলাল চন্দ্র দাশসহ বন্যপ্রাণী সুরক্ষা টিম এসময় উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সুরক্ষা প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্বার দল ও বন বিভাগ যৌথ আয়োজনে এই সচেতনামূলক প্রচার প্রচারণা করেন।