শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

প্রধানমুন্ত্রী’র উপহারের ঘর লইয়া শিয়ালরে যেন মুরগি জমা দিয়াছে, পরে যা হইবার তাই হইতেছে

৫১

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। পৃথিবীর লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুইতেও পারে না। সমাজের বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বরবাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউগ্গা …

ইসমাইল জেঠা কহিলো, খাগড়াছড়ির মাটিরাঙ্গার ব্যবসায়ী বাশার হত্যার দুই আসামীরে শেষমেষ পুলিশ গ্রেফতার করিয়াছে। আটক সালাম আর সাগর হত্যাকান্ডের হ¹লই শিকার করিয়াছে। গেল বুধবার ব্যবসায়ী বাশার হত্যার এই দুই হোতারে আটক করে পুলিশ। আসামীরা তারে হত্যা করিয়াছে আবার জানাযাতেও নাকি লাইন ধরিয়াছে। বাশার তাগো কাছ হইতে সাড়ে ৩লক্ষ টাকা পাওনা, টাকা চাইতে গেলে পরিকল্পনা করিয়া তাকে হত্যা করিয়াছে। আসামী আটকে পুলিশের এই কাজ প্রশংসার। যাউ¹া তয় কথা হইলো ফাঁক যাহাতে না থাকে হেই প্রশংসাও লইতে হইবে, চিন্তায় আছি…

মংসি জেঠা কহিলো, ভয়ভীতি দেখাইয়া নিজ শারীরে ধর্ষণ ঘটনা পুলিশ ধর্ষক ভগ্নিপতি মতিন জেঠারে জেল হাজতে বরিয়াছে। দিমজুরের ঐ মাইয়ারে বহুতবার নাকি ধর্ষণ করে মতিন। শেষমেষ মা’য় বুঝিতে পারিলে আইনের আশ্রয় লইয়াছে। ধর্ষীতা ঐ মাইয়ার অবস্থাও নাকি বেগতিক। কথা হইলো এই অপরাধ কামের কোন ছাড় নয়। দ্রুত বিচারে শাস্তি করিয়া দেওনের দরকার, চিন্তায় আছি…

চাই জেঠা কহিলো পানছড়ির পূজগাং বিহারের বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা চালাইয়া দানের টাকা লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্তা লইকে স্থানীয় জেঠা-জেঠিরা আন্দোলন বিক্ষোভ করিয়াছে। আমাগো বন বিহারের উপাসক উপাসিকা পরিষদের প্রধান গৌতম দেওয়ানও এ বিচার চাহিয়াছে। পাহাড়ের বহুত রকমের শয়তান রহিয়াছে না চুলকাইলেও চুলকাতি যায়। গায়ে পড়িয়া ঝগড়া করিতে যায় এই হইলো তারই অংশ। কথা হইলো যত দ্রুত সম্বব ঐ চোর-ডাকাতের দলরে জেলে ভরিয়া দেওনর দরকার, চিন্তায় আছি…

আজগর জেঠা কহিলো, রাজস্থলী উপজেলায় জাল টাকা সহ পুলিশ এক যুবকরে আটক করিয়াছে। এক জেঠি বাজারে সদাই করিতে আসিলে জাল টাকার ব্যবসায়ী মোঃ সাগর হইতে টাকা ভাঙ্গিয়া পরে মুদির দোকানে মালামালের মুল্য দিতে গেলে ধরা পড়ে এইসব টাকা জাল। জেঠিও দেরি না করিয়া তাৎক্ষনিক টহলরত পুলিশের সাহার্য্যে ব্যাটা সাগরকে ধরিয়াছে। কথা হইলো টাকা পাইলেই পকেটে ভরিতে হইবে কথা নয়, আসল না নকল তা আগে চিহ্নিত করিতে হইবে, চিন্তায় আছি…

থোয়াই জেটা কহিলো, খাগড়াছড়ির কারাগারে আসামী মিলন আত্মহত্যার ঘটনা লইয়া জেলা প্রশাসন আর জেলা কারাগার দুইডা তদন্ত টিম গঠন করিয়াছে। ঐ আসামী এক নারীর গোসল দৃশ্য ক্যামেরাবন্ধী করিতে যাইয়া পরে পর্নোগ্রাফী আইনে ধরা খাইয়া জেলে গিয়াছিল। তয় নিহতের পরিবারতো দাবি করিয়াছে কারাগারে আসামীর নিরাপত্তা নিশ্চিত না থাকনের কারনে মিলন আত্মহত্যার সুযোগ পাইয়াছে। যা মনে হইতেছে ব্যটা লজ্জা অপমানে এই কাম করিয়াছে। কিন্তু কথা হইলো অপরের লজ্জ্যা তাইনে ফাঁস করিতে গিয়াছিল এখন নিজের ফাঁস খাইয়া জীবন শেষ করিয়াছে, চিন্তায় আছি…

অং জেটা কহিলো বান্দরবানের থানচিতে আমাগো প্রধানমুন্ত্রীর উপহার এর ঘর নির্মাণ কাজে গা ফিলতি আর নিম্নমানের মালামাল ব্যবহার হইতেছে বলিয়া সুবিধাভোগীরা নালিশ আপুত্তি করিয়াছে। ঠিকাদার ফুসলাইয়া অমুক করিবো তমুক করিবো বলিয়া উল্টো তাঁগো কাছ হইতে টাকাও গিলিয়াছে। হেইকানের প্রকল্প কর্মকর্তা কহিরো তাইনে নাকি মুখিক চুক্তি করিয়া ঠিকাদারকে ঘরে কাজ দিয়াছেন। কথা হইলো তাইনে সরকারের চাকুরি করিয়া আইন থাকিয়া মুখিক চুক্তি কেন করিলো? তাই লইয়া ঠিকাদারতো এখন অসহায় জেঠা-জেঠিরে চুষিয়া ফুর্তি করিতেছে, এইসবের দায় কে লইবে। যা অবস্থা মনে হইতেছে হেইখানে প্রধানমুন্ত্রীর উপহারের ঘর লইয়া শিয়ালরে যেন মুরগি জমা দিয়াছে, পরে যা হইবার তাই হইতেছে, চিন্তায় আছি…

রফিক জেঠা কহিলো, বান্দরবানের লামায় করোনা আক্রন্ত হইয়া এই প্রথম এ নারীর মৃত্যু হইয়াছে। করোনা আক্রান্ত হইয়া চিকিৎসাধীন অবস্থায় গেল বৃহস্পতিবার তাইনে মারা যান। এই ঘটনা লইয়া লামায় জেঠা-জেঠিরা এখন ডরে ভয়ে দিন কাটিতেছে। কথা হইলো সাবধানের মাইর নাই নিজে সাবধান থাকিলেই অপরের জীবনও বাঁচিবে, চিন্তায় আছি…

নাইম জেঠা কহিলো, রামগড় উপজেলা পরিষদের ভাসচেয়ারমুন আর ছাত্রলীগের মইধ্যে গুতোগুতি ভুতোফুতি লইয়া এখন চরম উত্তেজনা চলিতেছে। গেল শনিবার দুই পক্ষের গুতোগুতিতে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়ক অবরোধ করিলে পুলিশ তল্পীতল্পা লইয়া মাঠে নামিয়া তাগোরে খেদাইয়াছে। কথা হইলো আওয়ামীলীগ ভাবধারী ঐ সব উল্টোপাল্টা নেতারাই পরিস্থিতিরে ঘোলাটে করিয়ায়ে। হেইখানের চান্দি গরম এক জেঠা কহিলো গাধা নাকি পানি ঘোলা করিয়াই খায়। মনে হইতেছে ঘোলা পানিতে বহুতে ঢিল মারিয়াও কিছু পায় কিনা চায়, চিন্তায় আছি…

কবির জেটা কহিলো, আমাগো কাপ্তাই উপজেলায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানী গ্রীড কাজের অংশের পাওয়ার ওয়ালা সুইচ ইয়ার্ড হইতে ২৪ খানা ব্যাটারি চুরি হইয়াছে। হেইখানে বহুবার এই আকাম হইয়াছে। চুরির ঘটনা লইয়া আঞ্চলিক কর্মকর্তা মামলাও করিয়াছে। কথা হইলো দেখিলে মসকারী না দেখিলে চুরি এই কামই হইতেছে। ঘরের ইঁদুর বেড়া কাটিলে ঐ ইঁদুর ধরনের দায়িত্ব কার, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবিত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। লগে অশীতিরপর বৃদ্ধ নীহারও জুটিয়াছে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। হ¹লরেই লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০৬ জুন, ২০২১ খ্রিঃ