শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানা

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৈধ লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়া সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ‘নিউ মাতৃভান্ডার’ নামে একটি মিষ্টি কারখানার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) মাটিরাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়ার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা বাজারের নিউ মাতৃভান্ডার মিষ্টি কারখানার মালিক মোঃ ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ লাইসেন্স এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়াই মিষ্টি ও বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী তৈরি করে আসছেন। এ ছাড়া কারখানার ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং মিষ্টিতে পোকার উপস্থিতি লক্ষ্য করা যায়, যা মানবদেহের জন্য চরম ক্ষতিকর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা লঙ্ঘনের অপরাধে নিউ মাতৃভান্ডার মিষ্টি কারখানার মালিক মোঃ ইকবাল হোসেনকে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া জানান, জনস্বার্থে এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।