শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি উপজেলার বাবুছড়া ইউনিয়নে জারুলছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স ও বিস্কুট তুলে দেওয়া হয়। সেনাবাহিনীর এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

স্থানীয়রা জানান, শিক্ষা ও মানবিক সহায়তামূলক কর্মকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।