শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

২০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুবেশের চেষ্টা করার সময় খুমী সম্প্রদায়ের ৪৭ জন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫জুন) বিকেলে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হৈকো খুমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় প্রশাসন সুত্র জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রক্রিয়া শেষে প্রচলিত সীমান্ত নীতিমালা অনুযায়ী তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া এলাকার কয়েকটি গ্রাম থেকে আসা এসব ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রবেশ করেন। পরে তারা হৈকো খুমি পাড়ায় অবস্থান নেন। গোপন সংবাদ ভিত্তিতে খবর পেয়ে বলিপাড়া জোনের অধীন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ছোট মধু বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাদের নিরাপত্তা হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রের দাবি, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় চলমান সশস্ত্র সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে। বড় মদক সীমান্তের ৬৮ থেকে ৭২ নম্বর পিলারসংলগ্ন এলাকা দুর্গম ও জঙ্গলে ঘেরা হওয়ায় সেখানে নজরদারি করাওট বড় চ্যালেঞ্জ। এ কারণে সীমান্তে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিয়ানমারের চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে সীমান্তমুখী মানুষের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।