শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

জেলা প্রশাসনের জরুরী সভা

রাঙ্গামাটিতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রশাসনের ২৯ আশ্রয় কেন্দ্র

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ধাপে ধাপে বৃষ্টি কখনো বাড়ছে আবার কখনো কমছে। জেলা শহরের বেশ কিছু এলাকা রয়েছে ঝুঁকিতে এসব ঝুঁকিপুর্ন এলাকার মানুষকে সাবধান করতে এবং সচেতনার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসন এক জরুরী সভা করেছে। রবিবার (৬জুন) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রশাসনের কনফারেন্স কক্ষে এ সভা করা হয়।

এ দিকে রবিবার ভোর থেকেই টানা গুরিগুরি বৃষ্টি পড়ছে। কখনো কখনো বাড়ছেও। বিগত সময়ে পাহাড় ধ্বসকে মাথায় রেখে জেলা প্রশাসন জনসচেতনতার জন্য জরুরী এ সভা করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় যাহাতে কোন প্রাণহানীর ঘটনা না ঘটে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় জানানো হয়, শহর এলাকায় ৩৩টি স্থানকে ঝুঁকিপুর্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। অতিঝুঁকিপূর্ন এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্যও আহবান জানানো হয়েছে। এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পৗর কাউন্সিলরবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক আরো বলেন, বিগত ২০১৭ সালের যে দূর্যোগ হয়েছে তা মাথায় রেখে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ দেখা মাত্র সকলকে নিয়ে দূর্যোগ মোকাবেলায় কাজ করা হবে বলে জানান। কোন প্রাণহানীর ঘটনা যাহাতে না ঘটে তার জন্য সকলকে সজাগ থাকার আহবানও জানান।