শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

শীঘ্রই সাংবাদিকতার একটি নীতিমালা হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

৯১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, শীঘ্রই সাংবাদিকতার একটি নীতিমালা হবে। নীতিমালা চূড়ান্ত অনুমোদন হয়ে গেলে হলুদ সাংবাদিকতা অনেকাংশে কমে যাবে।

রবিবার (১ নভেম্বর) সকালে রাঙ্গামাটি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন,সংবাদপত্র শিল্পটি ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়ে আসছে । সরকারি ভাবে পরিচালিত হচ্ছে না। করোনার কারণে এই শিল্প সহ দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের সকলের প্রচেষ্ঠায় তা কাটিয়ে উঠতে হবে। সরকার সংবাদপত্র ও সাংবাকিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর পরিবার একটি সাংবাদিক পরিবার। তাই প্রধানমন্ত্রী করোনার সময় সাংবাদিকদের প্রনোদনা দিয়েছেন। তিনি সকলে মিলে মিশে এই অঞ্চলের গণ মানুষের সার্বিক চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান।

এসময় সভায় জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট বোরহান উদ্দিন মিঠু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব মোঃ শাহ আলম, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুফি উল্লাহ, , প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ , সুনীল কান্তি দে , মোহাম্মদ আলী , প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ,সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ও হিমেল চাকমা প্রমুখ।

সভা শেষে মুিজব বর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিল থেকে প্রেস ক্লাবে বই উপহার প্রদান করেছেন।