বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোন
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বাঘাইহাট জোনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চারটি শীতের কম্বল, নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেঁয়াজ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ১৩৩৩ ঘটিকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কাঠ, বাঁশ ও ছনের তৈরি বসতঘরটি ক্ষতিগ্রস্ত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, পোশাকাদি ও তৈজসপত্রসহ কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরের মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এতে আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোন কমান্ডার তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছে। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
উলেখ্য যে, গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কামাল চত্বরের সিজুক ছড়া পানির পয়েন্টের নিকট রাত্রী মনি চাকমা, পিতা: দিব্য মনি চাকমার বসতবাড়িতে রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হলে এদূর্ঘটনা ঘটে।