শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

রোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

১

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পূর্ববর্তী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বেসরকারি সংস্থা পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি ৫০৩-এর উদ্যোগে প্রকল্পের মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রকল্পের অন্তর্ভুক্ত শিশু, পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।

প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মী রেমসামময় বমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা ও মংচসিং মারমা, রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কান্তি দাশ এবং সহকারী শিক্ষক রোয়ালকিম বম।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং ভালো ফল অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন অতিথিরা।

রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা বলেন, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারলেও হতাশ হওয়ার কিছু নেই। নিয়মিত অধ্যয়ন, সঠিক পরিকল্পনা, শিক্ষকদের পরামর্শ ও অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো ফলাফল করতে সক্ষম হবে। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে এ ধরনের দিকনির্দেশনামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।