শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটক

২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নম্বর ইউনিয়ন ৫নং ওয়ার্ড ঢাকাইয়া কলোনিতে অভিযান চালিয়ে মাদক গাজা সহ এক নারীকে আটক করা হয়েছে। আটক ঐ নারী দীর্ঘ দনি যাবৎ এসব কাজে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

রবিবার (১৫নভেম্বর) দুপুর ২টায় রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাপ্তাই উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ফুল নাহার বেগম (৪৫)কে মাদক গাজা ও নগদ টাকা সহ গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর ধরনজিৎ দেব নাথ জানান, গ্রেপ্তার ফুল নাহারের নিকট হতে কাগজে মোড়ানো ৩শত গ্রাম গাঁজা ও নগদ ৩,১৬৩ টাকা সহ গ্রেপ্তার করা হয়। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম উপস্থিত থেকে গ্রেপ্তার ফুল নাহার বেগমকে মাদক, টাকা সহ তাকে কাপ্তাই থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার ফুল নাহার এর একমাত্র ব্যবসা গাঁজা বিক্রয় করা। এর বিরুদ্বে আরও অনেক মাদক মামলা আছে বলে উল্লেখ করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি) জানান, মাদক গাঁজা সহ ফুল নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ইউপি সদস্য ইমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।