রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সাথে খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও দিলারা আকতারের আমন্ত্রণে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে অংশ গ্রহণ করেন।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও স্থানীয় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি রামগড়ের প্রাচীন ঐতিহ্য তুলে ধরে বলেন, উপজেলার মানোন্নয়নে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের সম্মিলিত সহযোগিতায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শুভাশীষ দাস ও মোঃ বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক- রতন বৈষ্ণব ত্রিপুরা ও মো. মোশারফ হোসেন, অর্থ সম্পাদক- শাহাদাত হোসেন কিরণ, সদস্য এমদাদ খান, মোঃ মাসুদ রানা, সাইফুল ইসলাম, সাহেদ হোসেন রানা, জহিরুল ইসলাম ও তুহিন নিজাম প্রমুখ।