শিরোনাম
নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধন

নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলন

১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতামূলক সভা ও সম্মেলন-২০২৬ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ঔষধ প্রশাসন, রাঙ্গামাটি জেলা কার্যালয় এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতির কাপ্তাই উপজেলা শাখার সভাপতি কল্যাণ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজোয়ান টিপু। দীপঙ্কর দেবনাথ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোঃ আবিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কিল্টন দে, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড. হাজারী এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেনেটা পিএলসির ডেপুটি সেলস ম্যানেজার মোঃ নাসির উদ্দিন হায়দার, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি হারুন রশিদ এবং সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানো জরুরি। ওষুধের গুণগত মান, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় কাপ্তাই, বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলার ওষুধ ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।