এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বান
॥ মিলটন বড়ুয়া ॥
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরি সহসভাপতি ও সাবেক সাংসদ শ্রী উষাতন তালুকদার বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মুক্ত চিন্তাধারার ফারাক রয়েছে। আমাদেরকে সহজ ভেবে ও সরলতার সুযোগ নিয়ে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সমাজ এখন সাম্রাজ্যবাদীদের হাতে বন্দী, তাই দেশ প্রেমিকদের সংগঠিত করতে হবে। মঙ্গলবার (১০) নভেম্বর সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস এর স্মরণসভা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী গুনেন্দু বিকাশ চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শ্রী শিশির চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও প্রাবন্ধীক, শ্রী বিজয় কেতন চাকমা, সভাপতি, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন ও শ্রীমতি রীনা চাকমা, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জুয়েল চাকমা, মানবেন্দ্র নারায়ন লারমা স্মরণসভা কমিটি।
উষাতন তালুকদার বলেছেন, অন্তরদিয়ে বক্তারা যে জ্ঞানগর্ব আলোচনা করেছেন তা সকলকেই ধারণ করতে হবে। মানবেন্দ্র নারায়ন লারমা পার্বত্যবাসীকে জাগরিত করতে যে দূর্বার আন্দোলন করেছেন তা আমাদের ধারণ করতে হবে। দেশ প্রেমিকদের সংগঠিত করতে হবে। এখনো জুম্মজাতীয়তাবাদ প্রতিষ্ঠা হয়নি, তাই পিছিয়ে পড়েছি। বিভেদপন্থীরা পার্টিতে ষড়যন্ত্র করেছিল এখনো করছে। তারা ক্ষমতার উচ্চাভিলাষে ডুবে নিজেদের ক্ষতি করছে। কাপ্তাই বাঁধের কথা উল্লেখ করে তিনি বলেন, মানবেন্দ্র নারায়ন লারমা তৎসময়ে বাঁধের বিরোধিতা করে জেলে যেতে হয়েছিল। এই বাঁধের বিরুদ্ধে তিনি লিফলেট প্রচার করেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই বাঁধ আমাদের জন্য মরণফাঁদ। অন্দোলন সংগ্রাম করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মিথ্যা ও অপপ্রচার করে জনসংহতি সমিতিকে দাবিয়ে রাখা যাবে না। যারা জ্বালাতন করে তারা মরেগেলেও করে।

শ্রী উষাতন তালুকদার আরো বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা যেমন একটি বিষয়, তেমনি মানবেন্দ্র নারায়ন লারমাকে হত্যা করা আরেকটি বিষয়। জনসংহতি সমিতি এবং সন্তু লারমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা ন্যাংটা এটা ভাববেন না যে অধিকারের জন্য কথা বলতে পারবো না। তিনি সাজেকে ইউপিডিএফ এর অবরোধ বিষয়ে বলেন, তারা বলছে সাজেকে সন্তু লারমার মানুষ আছে তাদের সরিয়ে নিতে হবে এটা দাবি করে অবরোধ করছে। এটা যেন মামার বাড়ির আবদার। তারা যদি দেশপ্রেমিক হয় তাহলে তারা আসুক আমরাতো না বলিনি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মুক্ত চিন্তাধারার ফারাক রয়েছে। আমাদেরকে সহজ ভেবে ও সরলতার সুযোগ নিয়ে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সমাজ এখন সাম্রাজ্যবাদীদের হাতে বন্দী, তাই দেশ প্রেমিকদের সংগঠিত করতে হবে। জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানও করেন উষাতন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রী বিজয় কেতন চাকমা বলেছেন, এরকম সভা আমরা আরো করেছি, নিজেদের প্রশ্ন করি কি লাভ আমাদের হয়েছে, সমাজের জন্য কি করতে পেরেছি। আমরা কত অকৃতজ্ঞ, কত অদূরদর্শী জাতি। যে জাতির মা’ সচেতন নয় সে জাতির অন্ধকারই নেমে আসে। মা’ জাতি শুরুতেই সন্তানের ভিত্তি দাঁড় করিয়ে দেয়। কাম তৃষ্ণা, ভোগ তৃষ্ণা আর সম্পদ তৃষ্ণা আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। মানবেদন্দ্র নারায়ন লারমা আমাদেরকে বাঁচার পথ শিখিয়েছেন। আমাদেরকে মরিতে হবে বাঁচিবার জন্য।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রী শিশির চাকমা বলেছেন, ৫০ এর দশকে জন্ম নেওয়া যে মানুষটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা অনেকেই বুঝতে পারেনি। সত্যিকার অর্থে মানবেন্দ্র নারায়ন লারমা নির্যাতিত নিপীড়িত মানুষের একজন নেতা। চিরন্তনী মানুষের মৃত্যু হয় না। যারা বিরোধ ভাবে তাদের অজ্ঞতা ছাড়া কিছু নয়। অহিংসা আমাদের মূল ধর্ম, কিন্তু সত্যি কি আমরা অহিংসানীতি পালন করছি। আমাদের ধর্মও শেষ হওয়ার পথে। সুশীল সমাজের ব্যাগধারী মানুষগুলো সঠিক পথে নাই। দেশের বুদ্ধিজীবি শ্রেণীর অনেকে মানবেন্দ্র নারায়ন লারমাকে বুঝতে পারেনি। স্বাধীনতার ষাট বছর অতিক্রম করতে চলেছে বাংলাদেশের মানুষ এখনো দ্বিধাহীন ও নীতিহীন অবস্থায় রয়েছে। তিনি বলেন, চুক্তি নিয়ে ভুল ভোঝানো হচ্ছে। মন্ত্রীকে ষড়যন্ত্রমূলকভাবে অপসারণ করা হয়েছে। আজ পর্যন্ত কোন এমপি সংসদে চুক্তি ও পাহাড়িদের অধিকারের জন্য কি বলেছে ? অধিকার প্রতিষ্ঠায় ভাগ কর ভোগ কর নীতি বাদ দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রীমতি রীনা চাকমা বলেন, ২৮ বছর অতিক্রম হলো কিন্তু পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোন সরকারই উদ্যোগ নেয় নি, বরং বর্তমান সরকার চুক্তি বাতিলের জন্য নানান প্রচেষ্টা করছে। সরকারের গঠিত কমিটিগুলো পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে।
স্বরণসভা শুরুর আগে সকালে শত শত নর-নারী খালি পায়ে মৌন মিছিল করেন। পরে শীল্পকলা একাডেমী প্রাঙ্গনে মানবেন্দ্র নারায়ন লারমার বেদিতে পুষ্পমাল্য দিয়ে তাঁকে শ্রদ্ধা এবং বিনম্র স্বরণ করেন জনসংহতি সমিতির জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের তিন পার্বত্য জেলার নেতৃবৃন্দ সহ জুম্ম জাতিগন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও মানবেন্দ্র নারায়ন লারমার বেদিতে পুষ্পমাল্য দিয়ে গভীর শ্রদ্ধান জানান। এছাড়াও তিন পার্বত্য জেলা সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মানবেন্দ্র নারায়ন লারমার ৪৩ তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস এর স্মরণসভা অনুষ্ঠান পালন করা হয়।