শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?

২

॥ মিলটন বড়ুয়া ॥
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী গুনেন্দু বিকাশ চাকমা বলেছেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুশাসনের মাধ্যমে রাষ্ট্রের সমাজ বিনির্মানের একটি সংগঠন। কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কিভাবে মূল্যায়ন করবো। বিগত আওয়ামীলীগ সরকার সুশাসনের কি ব্যবস্থা করেছিল। সংবিধানের ভিত্তিতে সরকার দেশ পরিচালনা করে অথচ সুশাসনের জন্য হয় না। তাই এখানে অরাজনৈতিক সংগঠনগুলোর কাজ করাও কঠিন।

সুশাসনের জন্য নাগরিক “সুজন” এর দুই যুগপূর্তিতে আয়োজিত খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দূবৃর্ত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই এ স্লোগানে বৃহস্পতিবার (১২নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপত্বি করেন সুজন এর রাঙ্গামাটি জেলা সভাপতি অ্যাড. দীন নাথ তঞ্চঙ্গ্যা। এতে অথিতি হিে বে উপস্থিত ছিলেন, আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙ্গাাটি জেলা যুব দলের সাধারণ সম্পাদক, ইন্টু মনি চাকমা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৗদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা, জিসান বখতেয়ার, সজুন এর সাধারণ সম্পাদক ও নারী নেত্রী শাহেদা আলম। এছাড়াও আয়োজিত সভায় সাংবাদিক, রাজনৈতিক, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শ্রী গুনেন্দু বিকাশ চাকমা আরো বলেছেন, দেশের নির্বাচনের প্রক্রিয়ায় আমরাও প্রশ্ন রাখি সংখ্যালঘুদেও ভোটাধিকার কতঠুকু স্বস্তির। ক্ষুদ্র জাতি ভিত্তিক সমাজ যদি দেখি সেখানেও বৈষম্য রয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কিভাবে জন্ম হয়েছে। চুক্তির পর সরকার এর প্রজ্ঞাপনও জারি করা হয় নাই। আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে। আঞ্চলিক পরিষদ থাকবে কি থাকবে না সে বলে দিক। অথচ পার্বত্য চট্টগ্রাম চুক্তি কি বলছে। প্রকৃত স্বাধীনতা এখানে নেই। জেলা পরিষদগুলো নির্বাচন ছাড়াই চলছে। গুনাবলী সম্মন্ন মানুষ হতে না পারলে মানবিক সমাজ কিভাবে হবে। সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?

পরে সভাপতির বক্তব্যে অ্যাড. দীন নাথ তঞ্চঙ্গ্যা বলেছেন, সুশান প্রতিষ্ঠায় আমরাও হাল ছাড়িনি। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সুশাসন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ না হলে সার্বিক কল্যান হবে না। আমরা চাই প্রত্যেক নাগরিককে নিয়ে সুশাসনের মাধ্যমে সুন্দর সমাজ গড়তে। সবার সহযোগীতা আমাদের প্রয়োজন। এছাড়াও বিভিন্ন বক্তারা সুশাসনের জন্য নিজেদের বিভিন্ন মতামতগুলো তুলে ধরেন।