॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে, বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দেয়ালিকা উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ্যান্সি চাকমা’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন। এতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর পক্ষথেকে অনুভূতি প্রকাশ করেন মোঃ জুনায়েদ ইসলাম। দীঘিনালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অনুকম্পা চাকমা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার কনিকা খীসা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাব’র সাবেক সভাপতি মোঃ সোহেল রানা প্রমূখ।
আলোচনা সভার বক্তরা বলেন, আওয়ামীলীগ সরকার বৃত্তি পরীক্ষা বন্ধ রেখেছিল, বিএনপি সরকার ক্ষমতায় এসে পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করেছে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশিত হয়। পিতা-মাতা গর্ভিত হয়। পরবর্তী শিক্ষা জীবনে উন্নতি ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখে।
আলোচনা সভার শুরুতে ২০২৫সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭জন শিক্ষার্থী অংশ নেয়। ১১জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি পায়। ট্যালেন্টপুলে বৃত্তি ১১জন কৃতি শিক্ষার্থীকে বিদ্যালয়ে পক্ষ থেকে সংরর্ধনার ক্রেস ও সনদপত্র প্রদান করা হয়।