শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

দেশ,জাতি ও সমাজ উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে

৫৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

অতীতের গৌরবময় ইতিহাস লালন করে দেশ, জাতি ও সমাজ উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করতে হবে। রবিবার (০১ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্র্মসংস্থান’ এই শ্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।

তারা আরও বলেন, লেখাপড়ার পর চাকুরীমুখী না হয়ে সরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার সাথে যোগাযোগ রেখে আত্মকর্মসংস্থানমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। পতিত জমিকে চাষযোগ্য করে গড়ে তুলে মৌসুমভিত্তিক চাষাবাদের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এভাবে দেশের উন্নয়নে তারা সহযোগিতা করতে পারে।
এর আগে পায়রা ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে প্রধান অতিথি রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা-র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সিভিল সার্জন বিপাশ খীসা, রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম, রাঙ্গামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমূখ।

শেষে অনুষ্ঠানে ৬ জনকে ট্যুরিস্ট গাইড এন্ড কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের সনদ, ৬ জনকে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্সের সনদ, ৬ জনকে মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং কোর্সের সনদ, ৫ জনকে পোষাক তৈরী প্রশিক্ষণ সনদ এবং ১০ জন প্রশিক্ষিত যুবকে ত্রিশ হাজার টাকা করে মাশরুম চাষ, ছাগল পালন, পোল্ট্রি ফার্ম এবং গাভী পালনের জন্য ঋণ প্রদান করা হয়।