শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্ক

৩

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকার আমতলী, ধূইল্যা ও গরুরলোডা গ্রামে অবৈধ বালু উত্তোলন ও বহিরাগত অস্ত্রধারী ক্যাডার বাহিনীর দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। একটি ওয়ার্ডের ১ কিলোমিটার এলাকার মধ্যে ১২টি পয়েন্ট থেকে ৩০টির অধিক ড্রেজার মেশিন দিয়ে দিনেরাতে বালু উত্তোলন চলছে।

স্থানীয়দের ভাষ্যমতে প্রতিদিন কমপক্ষে ৪ শতাধিক গাড়ি (ট্রাক/ডাম্পারে) বালু পাচার হচ্ছে। দিনভর এলাকা শান্ত থাকলেও রাত নামলেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। নাম প্রকাশ না করা সত্ত্বে বালু পয়েন্টের আশপাশের লোকজন জানান, পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার ৪/৫টি সংঘবদ্ধ গ্রুপ মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে বালু উত্তোলন ও পাচার করে। তাদের সাথে স্থানীয় ১৫/২০ জন লোক জড়িত রয়েছে। যাদের ভয়ে মুখ খুলতে পারছেনা স্থানীয় বাসিন্দারা।

অবৈধ বালু উত্তোলন ও পাচার: সরজমিনে ঘুরে দেখা যায়, আমতলী গ্রামের মেম্বার ছৈয়দুর রহমানের বাড়ির পূর্ব পাশে ডলু খাল থেকে তিনটি ড্রেজার মেশিন দিয়ে দেদারসে বালু উত্তোলন করে বিশাল বালু স্তুপ করা হয়েছে। একদিকে বালু উত্তোলন চলছে অন্যদিকে গাড়িতে পাচার করা হচ্ছে। একই গ্রামের পশ্চিম পাশে মহসিন ডাক্তার ও মসজিদের পাশে আরো দুইটি বালু পয়েস্ট রয়েছে। ডলু খাল ও গরুরলোড়া খালের মোহনায় (মোস্তফা নগরের পিছনে) ড্রেজার বসিয়ে বালু বিশাল স্তুপ করা হয়েছে। এই স্তুপ থেকে শুক্রবার সকাল থেকে কমপক্ষে ৪০ গাড়ি বালু পাচার হয়েছে বলে দাবী করেছে পার্শ্ববর্তী লোকজন।

গরুরলোডা গ্রামের সাবেক মেম্বার হারিস মিয়ার বাড়ির পাশে তিনটি বালুর পয়েন্টে তিনটি বিশাল স্তুপে ৩ থেকে ৪ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে। ধূইল্যা খালে আরো তিনটি বালু পয়েন্ট থেকে দিনেরাতে বালু উত্তোলন ও পাচার চলছে। স্থানীয় কয়েকটি গ্রুপকে সুবিধা দিয়ে বহিরাগত লোহাগাড়ার লোকজন এই বালু নিয়ে যাচ্ছে। এলাকার ক্ষতি হওয়ার পরেও বাঁধা দিচ্ছেননা কেন ? স্থানীয়দের এমন প্রশ্ন করলে তারা জানান, আমাদের নিত্যদিন লোহাগাড়া যেতে হয়। বাঁধা দিলে আর যেতে পারবোনা। এছাড়া ওদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে। পূর্বচাম্বী এলাকার ১২টি পয়েন্ট থেকে তোলা লাল বালু লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় যাচ্ছে। এইসব অবৈধ বালু থেকে কোন রাজস্ব পাচ্ছেনা সরকার এবং যত্রতত্র বালু তোলার কারণে এলাকার ভোগলিক দৃশ্যপটও পাল্টে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকা: অনিয়ন্ত্রিত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিগত ও বর্তমানে চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে ডলুখাল, গরুরলোডা খাল ও ধূইল্যা খাল পাড়ের লোকজন। আমতলী গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল, দেলোয়ার হোসেন ভয় ও আতঙ্কের সঙ্গে জানান, দিনে রাতে ড্রেজারের বিকট শব্দে আমরা কোন কাজ করতে পানিরা। অনেকসময় নির্ঘুম রাত কাটাই।

সিন্ডিকেট ও অপরাধীদের তৎপরতা: স্থানীয়দের অভিযোগ, কয়েকবছর থেকে বালু উত্তোলন চললেও গত দুইবছর যাবৎ উদ্বেগজনক হারে বেড়েছে বালু উত্তোলন। আগে পুরো এলাকায় ২/৩টি পয়েন্ট থেকে বালু উত্তোলন হত, এখন তা বেড়ে ত্রিশের অধিক। স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে। জনমনে প্রশ্ন উঠেছে যে, হয়ত প্রশাসনকে ম্যানেজ করেই এই অবৈধ কারবার চলছে কি না ?

প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। উপজেলা প্রশাসন যে কোন পদক্ষেপ নিলে আমরা সহায়তা করব।

অন্যদিকে, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের বক্তব্য নিতে বান্দরবান জেলা প্রশাসক, লামা উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ অধিদপ্তর বান্দরবানকে ফোন দিলে তারা কল রিসিভ না করায় প্রশাসনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।