শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৩৯

বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য,ডাটা ব্যজ দ্রুত করনের ব্যবস্থা লইবেন।

৯০

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও অবাধ্য জীবানু করোনার অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৩৯ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্র বানাইবেন। যাউ¹া, এইবার পর আলোচনা হইলো….

পরম শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো আমি অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার খবরাখবর লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি। মা’রে পার্বত্য চট্টগ্রামেও সন্ত্রাসীরা আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদ দলাদলী বলাবলি লইয়া পাহাড়েতো জীবন সাঙ্গের গননায় খালি যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। মা’গো চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে পাহাড়ের অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। পাহাড়ের অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে জানপরান হেই আছে হেই নাই। দাদু-দিদিরা উপায়ান্তর না দেখিয়া চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে দুইহাত তুলিয়া খালি মিনতি জানাইতেছে। মা’গো দয়া করিয়া পাহাড় পর্বতের মানুষ বাঁচাইতে, আকামের বিরুদ্ধে ব্যবস্থা লইতে হ¹ল কাজের মইধ্যেও একটু টাইম দেন, তিন পাহাড় পর্বত লইয়া ভাবেন, গবেষণা করেন, এইসবের হেতু কি, কলকাঠির পিছনে কারা চিহ্নিত করেন।

মা’জননীগো বান্দরবান পাহাড়েতো নানান কিছিমের অত্যাচারের গুষ্টি জমাট বাঁধিয়াছে। ম্রো জাতিগুষ্টিরে উচ্ছেদ কিরতে নানান ফন্দিফিকির চলিতেছে। ক্ষুদ্র এই জাতিরে আদি নিবাস হইতে উচ্ছেদে লুটেরা পুঁজিপতির দলতো কোমড়ে গামছা বাঁধিয়া নামিয়াছে। আপুনার মন্ত্রী বীর দাদুরও কি হুঁস জ্ঞান নাই মনে হইতেছে। এইসব বন্ধ করিতে ভুমি মন্ত্রী দাদুরে কড়া ওয়ার্ডার করিবেন। কাপ্তাইয়ে সন্ত্রাসীগোর গুলিতে লাশের লাইন ধরিয়াছে। এইবার সুভাষ, ধনঞ্জয় কে ঘরে ঢুকিয়া হত্যা করিয়াছে দুবৃত্তরা। পাহাড় পর্বত লইয়া সু-নজর রাখিবেন।

মা’গো দেশব্যপী নারীর সম্ভ্রমহানির ঘটনায় বহুত মা-বোন ঘুঁঘড়িয়া কান্দিতেছে। এইবারতো নারায়নগঞ্জে স্বামীর সন্ধানে গিয়া এক গৃহবধু ধর্ষণের শিকার হইয়াছে। চট্টগ্রামের লালখান বাজারেও স্বামীর খোঁজে যাইয়া স্বেচ্ছাসেবকলীগ কর্মীর দ্বারা গৃহবধু ধর্ষণের শিকার। গাজীপুরে চলন্ত বাসে নরসিংদিতে স্বামীর মাথায় পিস্তল ঠেকাইয়া গৃহবধুকে ধর্ষণ। এমুন কোন দিন নাইযে নারী ধর্ষণ হইতেছে না। নারী ধর্ষণ ঘটনায় দুই চারইটারে দ্রুত ঝুলাইয়া দিতে ওয়ার্ডার করেন। নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন ঘটনায় জড়িতদের বিষয়ে কোন ছাড় নয়।

মা’জননীগো দেশে জঙ্গি নাই কহিলেও বগুড়ায়তো জেএমবির শাখা প্রধান ও তার চার জঙ্গিরে পুলিশ নানান সরঞ্জামসহ আটক করিয়াছে। বুড়িমারিতে যুবকরে পিটাইয়া পোড়াই মারনের পিছনের হাবাবাতাসও মনে হইতেছে উল্টো পথের পথিক। সিনহা হত্যা ঘটনায় আমাগো গয়েশ্বর দাদুর কথাতো মাইনড ইট হইতেছে। বত্রিশ বিদেশীর জামিন পরবর্তি পলায়ন শাসন ব্যবস্থার প্রশ্ন বিদ্ধ হইতেছে। রায়হান হত্যায় এএসআই আকবরের পলায়নের পিছনেতো নাটের গুরু রহিয়াছে। এএসপি আনিস দাদু হত্যা ঘটনায় দেশের ক্লিনিক হাসপাতালের চিত্র, নানান অত্যাচার পুরিস্কার হইতেছে। জাতি সেবার নামে টাউটদের কলার চাপিয়া ধরিতে আদেশ করিবেন। লাল মনির হাটের পাটগ্রামে অপশক্তি পাকাপোক্ত হইয়াছে বলিয়া কানাঘুষো হইতেছে।

মা’রে শীতেতো করোনার আস্ফালন বাড়িয়া যাইবে বলিয়া দেশের কুটি কুটি দাদু-দিদিরা ডরে ভয়ে মরিতেছে। আমাগো মাজিস্ট্রেট দাদুরা স্বাস্থ্য বিধি মানাইতে ওয়ার্ডার লইয়া নগরে নগরে ঘুরিলেও অসৎ দাদু-দিদিরা কোনডাতেই মন লাগাইতেছেনা। শীত পার করিতে প্রশাসনরে শক্ত হইতে আদেশ করিবেন। ভারত-বাংলাদেশ বিমান চালু কেন জানি ডর ডর লাগিতেছে। করোনা জয়ে টিকা আসিতে আসিতে দাদু-দিগোর লাগাতার টুঁটি চাপিয়া ধরিবে কিনা সন্দেহ হইতেছে। বান্দরবানেও যাইয়া দেখিয়াছি শতে নব্বই জনেরও মাস্ক নাই, স্বাস্থ্য বিধির বালাইও নাই। তয় মা’রে হাজার কুটি টাকার ভ্যাকসিন দেশে কুটি কুটি দাদু-দিদিতো খুশির জোয়ারে বাসিতেছে এই হইলো বঙ্গ জননী, যোগ্য অভিভাবক, যোগ্য মা’য়ের কাম।

মা’গো আপুনার দরিদ্রদের ভালো রাখিতে হাতিয়ায় আশ্রয়ন প্রকল্প লইয়া ইউএনও-চেয়ারমন দুর্নাম লাগাইয়াছে। সিল সিটিওতো দেশের বহুত দাদু-দিদিরে ফতুর বানাইয়া ছাড়িবে। নদী কমিশন অধিদপ্তর দেশের খাল-বিল,নদীনালা, ঝর্ণা জলাশয় পাবলিক সম্পত্তি কহিলেও চানাচুরের মতন চমক আবাসন নাম ধারীর গুষ্টির এইসব আকামের বিষয়ে কমিশনের নিরবতা কেন বিজ্ঞ বহুত দাদু-দিদি কুইশান করিতেছে। তাজরীন গার্মেন্টেসে অগ্নকান্ডের ঘটনায় নিহতদের পোলাপাইনতো রাস্তায় নামিয়াছে। হুনিলাম সেলিম দাদুর মামলার সাজার ফাইল তলব করিয়াছে উচ্চ আদালত। মা’রে যারা দলের দেশে সুনাম ক্ষন্ন করিতেছে তাঁগো কোন ক্ষমাও নয় কমাও নয় এক্কেবারে ফুলস্টপ বসাইতে হইবে, বিষয়খানা ভাবিয়া দেখিবেন।

মা’রে রোহিঙ্গা জনগোষ্ঠির ভবিষ্যৎ কি। থাকন, খাওন, ঘুমাউনের জায়গা দিয়া উল্টো আকাম কুকাম করিয়া দেশের শান্তি নষ্ট করিয়া যাইতেছে। পাহাড়া দিয়াও সঠিক রাখিতে মুশকিল হইয়া পড়িয়াছে। মিয়ানমারের এই পালের গোদা ফিরাইয়া দিতে দ্রুত কাজ চাইলাইয়া যাইবেন। আমজাদের হাজার কুটি টাকা ঋণ ব্যটা ফকিরের বাচ্চা দেশের লক্ষ লক্ষ দাদু-দিদির বিশ্বাস লইয়া ছলচাতুরির আশ্রয় লইয়াছে। তার কি ব্যবস্থা লইয়াছেন দেশের দাদু-দিদিগোরে জানাইয়া দেন। আদালত কহিলো পিকে হালদার কি মগের মুল্লুক পাইয়াছে। কোর্ট টাই পড়া এইসব মহা ডাকাতের দলরে ডান্ডাবেরি পড়াই দেন। পিকে হালদারকে দেশে আনিতে পদক্ষেপ কি হাই কোর্ট কুইশান করিয়াছে।

মা’রে আপুনার ঘরেও বাইরের ইঁদুর বাসা বাঁধিয়াছে। আমাগো পাহাড়ের মাদার ডিস্ট্রিক্টেও আওয়ামীলীগ সহ অংগ সংগঠনে নাকি অনুপ্রবেশ দল ভারি হইয়াছে। ছাত্র লীগ যুবলীগ রগ কাটাকাটি লইয়া মামলায় জড়াইয়া মাদার ডিস্ট্রিক্টের ছাত্রলীগের সভাপতিরে আদালত গ্রেফতার করিতে ওয়ার্ডার করিয়াছেন। খাগড়াছড়িতে ছাত্রলীগেরই মেয়াদ নাই ফষ্টিনষ্টি করিয়া উপজেলাসহ কলেজ শাখা গঠন লইয়া প্রকৃত বঞ্চিতরা লাঠিসোঁটাসহ রাস্তায় নামিয়াছে। অভাগারাতো কহিলো হেইখনেও নাকি বিএনপি-জামায়ত ঢুকিয়াছে। মা’রে মেয়াদ না থাকিলে পন্য হোক আর ধন্য হোক গনার বাইরে চলিয়া যায়। তয় সিস্টার ডিস্ট্রিক্ট খাগড়াছড়িতে কি হইতেছে কুজেন দাদুরে কুইশান করিবেন।

মা’রে পাহাড়ের বিজ্ঞ জনেরা কহিলো পৌরসভা নির্বাচনের আগে তিন পাহাড়ের লুটেরা গুষ্টির দুই-চার জোড়া টান দেন। আমাগো দুদুক কমিটির এক দাদুও তাই কহিলো। বহুতের বিরুদ্ধে নালিশে নালিশে ফাইলও মোটা হইয়াছে, বহুতে ঘাটে ঘাটে মালিশ চালাইতেছে। শত্রু পক্ষ অনুপ্রবেশ হইয়া লম্ব লম্বা শুঁই চালাইতেছে। দলের পল্লা ভারি করিতে হইলে যারা অন্যের দ্ধারা প্রভাবিত হইয়া নেতৃত্ব দিতাছে তাঁগোর লেজ গুটাইতে আদেশ করেন। তিন পাহাড়েও তালিমালির বিষয় আশয় খোঁজ লইতে সেতু দাদুরে আদেশ দিবেন। তিন জেলা পরিষদ চালক নির্ধারনের আগে চালইন দিয়া ছাঁকিয়া ফর্দ বানাইবেন। অন্তত সৎ যোগ্য কিছু ব্যক্তিরে চেয়ার দেন।

মা’গো চাঁটগার কিশোর গ্যাংকতো অপ্রতিরোধ্য হইয়া পড়িতেছে যোগ হইয়াছে কিশোরীও। অপরাধ চালাইতে নানান কৌশল ফন্দি আটাইয়া ঘুম হারাম করিতেছে। রোহিঙ্গা দম্পতির ইয়াবা ব্যবসার সোয়া কুটি টাকা জানা দিয়া নিক্ষেপ র‌্যব’র জালে বন্দী। ইয়াবার বিনিময়ে অস্ত্রও পাচার হইতেছে, ইয়াবার চালান আনোয়ার ঢুকিতেছে। দুধ ব্যবসায়ীদের বাঁচাইতে উদ্যোগ লইবেন। ঝলদস্যুর জন্ম জাহাতে না হয়। আত্মসমর্পনকারীরা উল্টো পথে না যায় মতন খেয়াল রাখিতে স্বরাষ্ট্র দাদুরে আদেশ করিবেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবলীগ ভাগে ভাগে ভঙ্গর হওনের পরিস্থিতি। আড়তদারদের পেঁয়াজেতো পচন ধরিয়াছে। পুঁজিপতি লুটোদের কবলে পড়িয়া পেঁয়াজ বঞ্চিত দাদু-দিদিরা বিচার দাবি করিয়াছে। পঞ্চাশ ফুট গর্ত হইতে ফটিকছড়ির ভুজপুর হইতে এনজিও আফিসের ম্যানেজারের কঙ্কাল। তক্ষক ক্রয়-বিক্রয় লইয়া দশ জনের সিন্ডিকেট এই আকাম করিয়াছে। অপরাধ তথ্য উদ্ধারে পুলিশের ডাটা ব্যজ দ্রুত করনের ব্যবস্থা লইবেন।

মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্বশক্তিধর করোনা। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।

মা’জননীগো তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।

ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ২২ নভেম্বর, ২০২০ খ্রীঃ