পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৫
শান্তিতে নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু, ইনুস দাদু, পত্রের শুরুতেই আমি পাহাড়-চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার-সালাম লইবেন। আশা করি মহান সৃষ্টি কর্তা লগে দেবদেবীর অশেষ কৃপায় ষড়যন্ত্রের বাংলাদেশের অন্তর্বুর্তি সরকারের প্রধান দায়িত্ব লইয়া বৈষুম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ার আশায় দেড় ডজন কুঠির মানুষ অ-মানুষ লগে নানান স্বপ্ন লইয়া দিন যাপন করিতেছেন। আমিও তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক দাদু-দিদি লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপুরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুঁতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ ০৫ নম্বর চিঠিখানা লিখিয়াছি। দাদু’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা দাদু’র খোলা চিঠিখানা সময় দিয়া পড়িবেন, পাহাড় লইয়া ভালামন্দ ভাবিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া পাহাড় শাসনের বৈষুম্যহীন ব্যবস্থাপত্রও বানাইয়া আগাইবেন।
পরম শ্রদ্ধেয়, শান্তিতে নবুলজয়ী বিশ^নেতা অধিকারী দাদু’গো যতদিন ক্ষেমতায় অধিষ্ট থাকিবেন এই অভাগাও পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড়-সমতল হ¹ল কোনার চরম-নরম বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে এক খানা খোলাচিঠি লিখিব, নানান পরতের দাদু’গোর অপছায়ার দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে দুই নয়নেও ঝাপসা দেখিয়া পক্ষও অপক্ষে গড়াইয়াও যাইতেছে। পাহাড়েও নানান কিসিমের সাইন বোর্ড, আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্য, অপকর্মপথ্যের বিস্তারে টানা দৌঁড়াইতে যাইয়া বহুতেরে বন্দুকের নলায় ফটর ফটর করিয়া পরপারে পাঠাইয়াছে। পর্বতের বহু কুস্তিগিরের মারপ্যাঁচে বহুতের জীবন সাঙ্গ হইতেই আছে। তয় ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস-ঢুঁস করিয়া ফুটায়। বিচার আচার না পাইয়া লাগাতার অত্যাচার হইতে বাঁচিতে বহুতে ভাগ্য বদলে বৈদ্য+স্ট্রলোজারগোর দুয়ারেও ধর্ণা মারিতেছে। দেখিতেছে, বলিতেছে, বলাইতেছে এই ঘ্যাঁরাকলে পুড়িয়া অসহায় দাদু-দিদিরাতো পিষ্ট। কপাল ফাটা-চাম ফাটারা বুক চাপড়াইয়া ধরফরাইয়া জানপরান হেই আছে হেই নাই অবুস্থা। তয় বাঁচিয়া থাকিবার তাগিদে করুনাময় সৃষ্টিকর্তার দরবারে আঁকুতিও জানাইতেছে। যাউ¹া, এইবার পর বার্তা লগে পরামর্শ হইলো….
দাদু’গো, আপুনার ক্ষেমতার ষোল মাস পার হইতেছে। দেশের পুরিস্থিতিতো মব, পুতিহিংসার রাজনীত, গুপ্ত খুনোখুনি, চুরি-চামারি, ডাকাতি, নির্যাতন, হত্যা, নানান পরদের দাবি দাওয়া লইয়া দেশের চিত্র চরম আকার ধারণ করিয়াছে। রাস্তা-ঘাটে, অলি-গলিতে দাদু-দিদিগোর প্রান লইয়া টানাটানি চলিতেছে। রিক্সা ওয়ালা, বাস ড্রাইভর, দিনমজুর স্কুল-কলেজ পড়ুয়া ক্ষেপা দাদু-দিদি বহুতে কহিলো দেশী বিদেশী নানান পরদের শত্রু লগে দাগি দাগি সন্ত্রসীরাই নাকি পিছনের দরজাদিয়া ঢুকিয়া কাইজ কাম চালাইতেছে। তাঁগো এমুন শক্তি আমাগো পুলিশ লগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগোর উপুরও চরম আঘাত করিতেছে। এইসব লইয়া সেনাপ্রধান দাদুতো নাকি বহুত ধৈর্য-শৈয্য করিতেছে। দেশের উন্নয়ন ধসাইয়াদিতে আকামের শক্তিধর গুলাইন হুট করিয়া কোথা হইতে পয়দা হইয়াছে জাতি জানিতে চাহে। দেশ নষ্টের নাটের-লাটের গুরু কারা হেইডা পুরিস্কার করণ দরকার। দাদুগো সাপেদের মাথার মনি পাওয়ারা নিজেগোরে ভাগ্যের ভাবিলেও মনে রাখিতে হইবে এই মনি বিষাক্ত সাপদেরই মাথায় থাকে, ঝোপ বুজিয়া ঠিকই ছোবল মারিয়া দিবে, বিষয়খানা ভাবিয়া দেখিবেন। মুক্তিযোদ্ধা দাদুরা যাই কহিতেছে স্বাধীনতা যুদ্ধের সমুয় মানুষরুপী বহুত রাক্ষস খোক্ষস আমাগো মা-বইন, দাদু-দিদিগোরে যেইভাবে টানাটানি করিয়াছিল হেই চিত্রের অনুভব করিতেছি। তয় উপুদিষ্টা সজিব দাদুরে হিসাব করিয়া কথাবার্তা কওনের আদেশ করিবেন। বঙ্গবন্ধুরে যারা অস্বিকার করিতেছে তাঁগোর মইধ্যে শিক্ষা-সভ্যতা, শিষ্টারের অভাব রহিয়াছে। এই লজ্জ্যা লইয়া আপুনি কেমুনে ঘুমাইতেছেন হেইডাও এই অধম পোড়াকপাইল্লার মাথামন্ডুতেও ঢোকে না।
শান্তিুতে নবুল জয়ী দাদুগো, ত্রয়োদশ নির্বাচন করিতে রাজনৈতিক দল গুলাইনে প্রার্থী ঘোষণা করিলেও বিএনপি’র বিভাগ আর জেলায় জেলায় মনে হইতেছে এই বুঝি ঘর পোড়া ঘর পোড়া চিত্র দেখিব। বিএনপির মইধ্যে পছন্দ অপছন্দ লইয়াতো লাট্টালাট্টি হইতেছে। ইতিমধ্যেইতো কেহ কেহ পরপারে গিয়াছে বহুতে হাসপাতালে গড়াইতেছে। দেশের ভাবুক চিন্তুক বিজ্ঞ দাদু-দিরিাওতো মহাচিন্তায় দিনাতিপাত করিতেছে। ভিখিরী এক দাদু কহিলো রাজনৈতিক দল গুলাইন নাকি কার আগে কে চেয়ারে বসিবে এইসব লইয়াই লম্পঝম্প করিতেছে। দাদু’গো দেশ লইয়া লম্বা ষড়যন্ত্র বধ্ করিতে আগে যন্ত্র তৈরী করেন। জুলাই আন্দোলনের সমুয় থানা হইতে যেইসব অস্ত্র লোপাট হইয়াছে নির্বাচনের আগেই হেইগুলাইন ঘরে ঢুকাইবেন। জেল খানা হইতে বড় বড় দাগী পলাতক আসামীগোর খবর কি দেশের শান্তিপ্রিয় দাদুগুলাইনেরে বার্তা দিবেন। দেশের সীমান্ত এলাকার ফাঠাছেঁড়া সবগুলাইন বন্ধ করিতে স্বরাষ্ট্র উপুদিষ্টা দাদুরে কড়া আদেশ করিবেন। জনগনের প্রতিনিধিগোর হাতে ক্ষেমতা দেওনের আগ পর্যন্ত বাইরের কোন দেশ আর ব্যক্তি পুতিষ্ঠানেরে দরজাও খুলিয়া দিবেন না, দেশের কোন স্থানেই চেয়ার টেবিলও দিতে যাইবেন না, এইডার ব্যর্থয় ঘটিলে মহাবিপদ ঘটিয়া যাইবে বলিয়া এই পোড়াকপাইল্লারও তাই মনে হইতেছে।
দাদুগো জুলাই সনদ লইয়া যেই মারপ্যাঁচ শুরু হইয়াছে তাহাতে আপুনি জোর খাটাইতে নাক না গলাইলেই মন্দের ভালা। এমুন কাজ করিবেন না যাহাতে ঘরে ঘরে যুদ্ধ বাঁধিয়া যায়। হিসাব করিয়া কদম কদম আগাইবেন। আমামীলীগের বাহিনীরা নাকি টেকনাফ হইতে তেঁতুলিয়া পর্যন্ত পাহাড়াদার বসাইয়া দিয়াছে। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনাইতেছে ততই দেশের চিত্র বিচিত্র হইয়া যাইতেছে। যেইভাবে অন্যায় চলিতেছে আমাগো স্বরাষ্ট্র উপুদিষ্টা দাদু তাইনের চোখ রাঙানো দরকার। দাদু’গো দেশডারে বিচারহীন লুটপাটের দেশে পুরিণত করিয়াছে। আমামীলীগের মুন্ত্রী, এমপি, মেয়র, চেয়ারমন ক্ষেমতারে পাইয়া লুটপাটে জড়াইয়া, লুইচ্চা বদমাইশ বনিয়াছে ভবিষ্যতে তাঁগোর হ¹ল দরজা বন্ধ করিয়া দিয়া যাইবেন। সমুয় দাদু কহিলো আমাগো দেশের সীমান্ত এলাকায় ভারতের সেনাবাহিনী দ্ইুডা সামরিক ঘাঁটি বসাইয়াছে। ভবিষ্যৎ কি হইতে যাইতেছে আমাগো বিজ্ঞ দাদুরাও চুল চেঁড়াচিন্তায় পড়িয়াছে। ভারত লইয়া কথা বার্তায় আপুনারে শব্দ চয়ন করিতে আহ্বান জানাইয়াছে হেই দেশের পররাষ্ট্রের ক্যাবিনেটের দাদু। দাদুগো এইসব লইয়া আমাগো দেশের অজ্ঞবিজ্ঞ দাদু-দিদি বহুতও মাথার চুল কচলাইতেছে, যাউ¹া হেইসব কথা।
দাদুগো, আমাগো পাহাড়ের খোঁজখবরও ঠিক ঠিক লইবেন। পাহাড়ের পরদে পরদে শয়তানের দলও বহুত শক্তিশালী হইয়াছে। আমামীলীগের পরে আচমকা চান্দাবাজি, ধান্ধাবাজি, টেন্ডারবাজি লইয়া রাইত দিন দৌঁড় পুতিযোগীতায় নামিয়াছে বহুতে। সীমান্ত এলাকা দিয়া খালি মদ, গাজা, বিড়ি সিগারেট, কাপড়চোপর, কসমেটিক্স লগে আরো নানান কিচিমের জিনিষপত্র দেদারসে ঢুকিতেছে। পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর দাদুরা ধরিতে গেলেই জড়িতরা জাদুর মতন ফুরুত হইয়া যাইতেছে। আবার সুযোগসন্ধানীরা সুযোগ পাইলেই জ¦ালাও পোড়া বাঁধাইয়া দিতে গুটি চালায়। আগুন নিভিতে নিভিতেও হুট করিয়া তেল মারিয়া দিয়া আবার ধাউ করিয়াই জ¦লিয়া উঠে। বান্দরবান পাহাড়ের শেষ সীমান্ত এলাকাগুলাইনে কি পুরিমান স্থলমাইন রহিয়াছে তার হিসাব লওনেরও দরকার। পাহাড়পর্বত লইয়া ষড়যন্ত্রের লাইনতো বহুত আগে হইতেই। খাগড়াছড়ি পাহাড়ের সংগঠিত ঘটনা লইয়া যারা আকাম চালাইয়াছে তাঁগো বিচার আচারের কি ব্যবুস্থা পাহাড়বাসী জানিতে চাহে। তয় বর্তমানে দেশের চুষট্ট্ িজেলার মইধ্যে পাহাড়ের তিন জেলা আপতত ভালাই রহিয়াছে বলিয়া হ¹তজাতিগুষ্টি তাই মনে করিতেছে।
দাদু’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় ভালা-মন্দে আপুনার উপুদিষ্টাগোরে লইয়া দেশ পরিচালনা করিতে আন্তর্বুর্তী হাল ধরিয়াছেন। দেশ গেরামের দাদু-দিদিগোর একটাই ভরসা তাইনেরা আর লুটেরা রাজনৈতিক রাক্ষস খোক্ষসের পল্লায় উঠিতে চাহে না। তারমইধ্যে মানব সৃষ্ট অত্যাচার,নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। তয় মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার দেন। দাদু-গো জাতিরে কলঙ্কমুক্ত করিতে কঠিন উদ্যোগ লইবেন। তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকির লাইন ধরিয়াছে। আপুনার মতন বিজ্ঞ দাদুরে জ্ঞান দেওন আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কত্ঠুকুই বা কাইজ-কামে লাগিবে, কথা হইলো হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। আইজ আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপুনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। দাদু-রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৮ কুঠি দাদু-দিদির জইন্য, হ¹লের সুখ শান্তির জইন্য আর্শিবাদ, দোয়া থাকিল, হ¹লদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন, হ¹লরে ভালা রাখিবেন। আইজ এই পর্যন্ত…..
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ৯ নভেম্বর, ২০২৫ খ্রীঃ