শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

ও-মনরে মনটা যদি হয়গো ভালা সুজন বন্ধু হোকনা কালা, জ্ঞানি-গুণী শত্রু হইলেও ভালা,

৩৫

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউগ্গা…

হোসেন জেঠা কহিলো খাগড়াছড়ির মানিকছড়ি উপুজিলায় ওয়ার্ডার ছাড়াই দুই কলেজের ভর্তি কাইর্যক্রম লইয়া বেতালে পড়িয়াছে শিক্ষার্থী জেঠা-জেঠির দল। ঐ দুই কলেজের মালিক নাকি সরকারি কলেজের গ্রন্থাগারিক রশিদুল জেঠা। চাকুররিস্থানে ফাঁকি দিয়া নিজ পুতিষ্ঠান লইয়া ব্যস্ত। তাইনের এইসব কলেজে পাঠদান লইয়া শিক্ষার্থী জেঠা-জেঠির দল বেকায়দায়। যা মনে হইতেছে এই জেঠা লোভ করিতে যাইয়া হ¹লেরেই লাটে তুলিয়া ছাড়িবে। আমাগো নির্বাহী জেঠার উচিৎ হইবে এই বেতালের পুরিস্থিতি তালে আনিতে, চিন্তায় আছি…

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস তিন পার্বত্য জেলায় অনাড়ম্বরভাবে পালিত হইয়াছে। জাতির এই মহা নায়ক ১৯৭২ সালের ১০ জানুয়ারী পাকিস্তানের কারাগার হইতে মুক্ত হইয়া দেশের মাটিতে আসিয়াছিল। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুরে জানাই বিনম্র শ্রদ্ধা।

বিকাশ জেটা কহিলো, খাগড়াছড়ির রামগড়ে লম্পট নাঈম বেড়ানোর কথা বলিয়া এক কিশোরীরে জোরপূর্বক ধর্ষণ করিয়াছে। ঐ কিশোরী রামগড় থানায় মামলা করিলে পুলিশ জেঠারা ধর্ষক নাঈমরে ধরিতে তদন্ত চালাইতেছে। ধর্ষিতার পরিবার কহিলো প্রেমের সম্পর্ক করিয়া কৌশলে তাঁগো কিশোরীরে বেড়াইতে যাইবার কথা বলিয়া পরে ধর্ষক তার আত্মিয়ের বাড়িতে নিয়া জোরপূর্বক তারে ধর্ষণ করে। কথা হইলো এইসব অঘটনের বিষয়ে পুলিশ আর সমাজরে কঠোর হইতে হইবে না হইলে পুঃন পুঃন ঘটিতেই থাকিবে, চিন্তায় আছি…

মুবি জেঠা কহিলো বান্দরবানরে আলিকদমে আমাগো র‌্যাব-১৫’র সদস্যরা গোপন সংবাদের পর তল্যাসী চালাইয়া প্রায় দশ হাজার ইয়াবাসহ মাইকেল নামের এক যুবকরে আটক করিয়াছে। পরে রাগড় থানায় তারে হস্তান্তর করা হইলে পুলিশ মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করিয়াছে। কথা হইলো আলীকদম উপুজিলারে মাদক ইয়াবার রাজ্য বানিয়া ছাড়িয়াছে চোরাকারবারি দল। অমগো মুন্ত্রী, প্রশাসন কঠোর না হইলে হেইখানের ভবিষ্যৎ পুরিস্থিতি আরো চরম হইবে তয় আগে ভাগেই গরম চালনের দরকার, চিন্তায় আছি…

কবির জেঠা কহিলো, বাইল্য বিবাহ আর কৈশোর কালীন গর্ভধারণ নিরুৎসাহিত করিতে জেলা উপুজিলার জনপ্রতিনিধি ও আর প্রশাসন নিয়মিত তথ্য তালাশ চালাইয়া যাইতেছে। কাপ্তাই উপুজিলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুষ্ঠানে হ¹লই আহ্বান করিয়াছে বাল্য বিবাহ হইতে বিরত থাকিতে। কথা হইলো যেইখানেই বাইল্য বিবাহ হইবে হেইখানেই প্রশাসনরে চরম হানা দিতে হইবে না হইলে ক্ষতি হইতে থাকিবে, চিন্তায় আছি…

মংসি জেঠা কহিলেন, বান্দরবানের কেওক্রাডং এর পাহাড়ী গ্রামের হ¹ল জেঠা-জেঠিরা তাইনেগোর উৎপাদিত ফসল আর মালামাল পরিবহন করিতেছে ঘোড়া লইয়া। ঘোড়াগুলাইন বম, ম্রো, আর মারমা ভাষাও নাকি বোঝে। বহুতে ঘোড়া লইয়া পরিবহন ব্যবসা করিয়া পরিবার চালাইতেছে। কথা হইলো আমাগো সাবেক উপমুন্ত্রী পাহাড়ী যে অঞ্চলে পরিবহনের ব্যবস্থা নাই হেই অঞ্চলের জইন্য তাইনে গাধা ক্রয় করিয়াছিলেন এখন বহুতে হেই গাধাগুলাইনের খবরও জানিতে চাহে, চিন্তায় আছি…

আজগর জেঠা কহিলো রাজস্থলী উপুজিলার ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচুনে নির্বাচতিদের শপথ গ্রহন অনুষ্ঠিত হইয়াছে। নতুন দ্বায়িত্ব গ্রহন করিয়া নির্বাচিত বহুতেই খুশীমনে নেতৃত্ব পাইয়া মহা খুশী হইলেও বহুতে ডরে ভয়েও রহিয়াছে। কথা হইলো নতুন সব দিক খেয়াল রাখিয়াই নেতৃত্ব দিতে হইবে। খালি খাই খাই অবস্থার সৃষ্টি করিলে পরে গোল্লা। কথা হইলো আমাগো দেশে ইউনিয়ন পুরিষদের এক চেয়ারমন দুই হাজার কুটি টাকা নাকি পাচর করিয়াছে। তয় খেয়াল রাখিতে হইবে ইউনিয়নের জেঠা-জেঠিগোর ভাগ্য লইয়া যাহাতে ছিনিমিনি খেলা না হয়, চিন্তায় আছি…

কবির জেঠা কহিলো, কাপ্তাই উপুজিলার ঝিনতাই, ডাকাতির মামলার পুলাতক দুই আসামীরে পুলিশ আটক করিয়াছে। গেল বুধবার রাইতে অভিযান চালাইয়া চন্দ্রঘোনা হইতে তাঁগোরে আটক করিয়াছে। যা দেখিতেছি কাপ্তাই পাহাড়ের বহু আসামী পলাতক থাকিতেছে ক’দিন পর পরই ধরা খায়। মনে হইতেছে ঐ পাহাড় চোর ডাকাইতের পলাইবার স্থান, চিন্তায় আছি…

আমাগো তিন জেলার বিজ্ঞ বহু জেঠা-জেঠি কহিলো ইউপি নির্বাচনে আমামীলীগের বহু প্রাথীর পরাজয় হইয়াছে। জেঠা-জেঠিরাও এইসব লইয়া হিসাব কষিতে কষিতে স্বতন্ত্র প্রার্থীরেই জিতাইয়া দিতাছে। পাহাড়ে যা পরিস্থিতি মনে হইতেছে আগামীতে আমামীলীগের চরম খবর রহিয়াছে। কথা হইলো, এক্কেবারে ডুবিবার আগে-ভাগেই থালাবাসন, মগ-বালতি লইয়া আগনের দরকার, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা গান ধরিয়াছে, আমার কাছের মানুষ শত্রু হইলেও ভালা-রে চিকন কালা, জ্ঞানি-গুণী শত্রু হইলেও ভালা, ও-মনরে মনটা যদি হয়গো ভালা সুজন বন্ধু হোকনা কালা তারেইতো দেয়া যায় প্রেমের মালা। তয়জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। যোগ হইয়াছে ইউপিতেও ফটাফাটি। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-

পা.স.চি.জে.মি.ব.

১৬ জানুয়ারী, ২০২২ খ্রিঃ