শিরোনাম
রামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছেশ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রারামগড় ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাদ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায়দের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণশুভ জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা

রামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মোঃ আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৬সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ আনাস পাতাছড়া এলাকার ২নং ওর্য়াড়ের বাসিন্দা মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করার সময় একপর্যায়ে সবার অগোচরে আনাস পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে রামগড় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।