শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে ‘সচেতন মা, নিরাপদ শিশু, উজ্জ্বল ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকল্প অংশগ্রহণকারী মহিলা অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শিশুদের মাঝে খাতা, কলম, মশারি ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-রোয়াংছড়ি বিডি০৫০৩-এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)-এর বাস্তবায়নে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্প কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রকল্পের সমাজকর্মী রামসাম ময় বম, প্রকল্পে শিশু সুরক্ষা কর্মকর্তা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম। প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) পাপন বড়ুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সমাজকর্মী ভাননেই থাং বম ও জিংহই বমসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মহিলা অভিভাবকবৃন্দ।

সেমিনারের শুরুতে প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম স্লাইড শোর মাধ্যমে শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রধান অতিথি ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মহিলা অভিভাবকদের সঙ্গে শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা করেন। এ সময় শিশুদের নিরাপত্তা, অধিকার, পারিবারিক পরিবেশে শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং শিশুদের সুরক্ষায় অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সেমিনার শেষে প্রকল্পের শিশুদের মাঝে খাতা, কলম, মশারি ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।