শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরা

৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানভিত্তিক খেলার ফাইনাল পর্বও সম্পন্ন হয়।

মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল।

শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করতে মোঃ শাহজালাল কাজল নিজস্ব তহবিল থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দিয়ে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

এর আগে রবিবার (৬ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্যাহ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয় বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়াচর্চাকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত শারীরিক কসরত শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলাই সুস্বাস্থ্যের মূলমন্ত্র।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।