শিরোনাম
মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছেশ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা

লংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
একসময় যেসব প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সেবা পৌঁছানোই ছিল কঠিন। সেখানে এখন পরিবর্তনের ছোঁয়া লেগেছে পার্বত্য জেলা রাঙ্গামাটির সীমান্তঘেঁষা ও নদীবেষ্টিত লংগদু উপজেলায়। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন এর জনকল্যাণমুখী উদ্যোগ ও গতিশীল নেতৃত্বে বদলে যেতে শুরু করেছে উপজেলার সার্বিক চিত্র। সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তায় তাঁর দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এখন স্থানীয়দের মুখে মুখে।

ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই জাহাঙ্গীর হোসাইন মাঠপর্যায়ে সরাসরি তদারকি বাড়িয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ শুনে তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, কাপ্তাই হ্রদবেষ্টিত দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র পরিবারগুলোর খোঁজখবর নেওয়া এবং তাদের মাঝে সরকারি সাহায্য-সহযোগিতা স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়াকে তিনি অগ্রাধিকার দিয়েছেন।

উপজেলার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নেও তাঁর ভূমিকা লক্ষণীয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ঝরে পড়া রোধে পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করছেন তিনি। পাশাপাশি কৃষকদের সরকারি সহায়তা প্রদান, সামাজিক বনায়ন বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো (টিআর, কাবিখা, কাবিটা ও এডিপি) নির্মাণ ও সংস্কার কাজ অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করছেন।

এছাড়াও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে উপজেলা শিশুদের চিত্র বিনোদনের জন্য করেছেন শিশু অবকাশ, কাপ্তাই লেকের পানির ঢেউয়ে মাটি ভাঙ্গনরোধে গাইড ওয়াল, লংগদু উপজেলা কখনো ৮ লক্ষ টাকার বেশি ফেরিঘাট ইজারা ওঠেনি সেখান এবছর তিনি ২৬লক্ষ ৫৩হাজার পাচশত টাকা ইজারা বাবদ আয় করেছেন এবং সেগুলো দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাটে যাত্রী ছাউনি বাবদ বরাদ্দ দিয়েছেন।

উপজেলার একাধিক স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, ইউএনও জাহাঙ্গীর হোসাইন শুধু দাপ্তরিক কাজের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। জনগণের সেবক হিসেবে মাঠপর্যায়ে নেমে কাজ করছেন। কোনো প্রকার অনিয়ম-দুর্নীতির তোয়াক্কা না করে প্রকৃত সুফলভোগীদের কাছে উন্নয়ন ও সহায়তার সুফল পৌঁছে দিচ্ছেন তিনি। এর ফলে লংগদুর সাধারণ মানুষ এখন সহজেই সরকারি সেবার সুফল পাচ্ছে। জনমুখী ও স্বচ্ছ প্রশাসনের এমন উজ্জ্বল দৃষ্টান্ত লংগদুর সার্বিক উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন বলেন, সরকারি সুযোগ-সুবিধা ও উন্নয়নমূলক কাজগুলো যেন প্রান্তিক ও অবহেলিত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়—সেটাই আমার মূল লক্ষ্য। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও লংগদুবাসীর আন্তরিক সহযোগিতার কারণেই এসব কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। লংগদুকে একটি মডেল ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।