শিরোনাম
মাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছেশ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা

দীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধন

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল “রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভমেন্ট লাইভলিহুডস (আরজিআইএল) প্রকল্পের উদ্বোধনী সভা করা হয়েছে। সোমবার (৭সেপ্টেম্বর) সকালে দীঘিনালা উপজেলায় রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভমেন্ট লাইভলিহুডস (আরজিআইএল) প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে ইউনাইটেড পারপাস, গ্রীণ হিল ও ভিশনস্প্রিং আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পিএম রিপন আলী সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পিই টিটু দত্ত।

প্রকল্পটি মূলত কম আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বয়সজনিত দৃষ্টিসমস্যা (প্রেসবায়োপিয়া) চিহ্নিত করে সাশ্রয়ী মূল্যে রিডিং গ্লাস সরবরাহের মাধ্যমে তাঁদের কর্মক্ষমতা ও জীবিকা উন্নয়নে কাজ করবে। উদ্বোধনী বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় চক্ষু চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণে অনেক কর্মজীবী মানুষ দৃষ্টিসমস্যার কারণে কাজের সক্ষমতা হারাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করে চিহ্নিত ব্যক্তিদের হাতে চশমা তুলে দেওয়া হবে। প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দীঘিনালার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।