শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

শেখ হাসিনা বেঁচে থাকলে একজন মানুষও না খেয়ে মরবেনা- পার্বত্য মন্ত্রী

৫১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বেঁচে থাকলে একজন মানুষও না খেয়ে মরবেনা। পার্বত্য এলাকায় অতি বৃৃষ্টিতে পাহাড় ধসের কারণে মানুষের দুইবার কবর হয়। এক পাহাড় ধসে মাটি চাপা পড়ে জ্যান্ত কবর পরে খুঁজে খুঁজে মৃত ব্যক্তির লাশটা বের করে ধুুঁয়ে কাপনের কাপড় পড়িয়ে তারপর জানাজা পড়িয়ে আবার কবর দেওয়া হয়।

মঙ্গলবার (০৩ জুলাই) দুপুরে বান্দরবানের লামা পৌরসভায় কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

লামা পৌর বাসটার্মিনাল চত্বরে ত্রাণ ও নগদ টাকা বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি, অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান অশোক কুমার পাল, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাউল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পাহাড় ধসে বসতবাড়ী ক্ষতিগ্রস্থ ৯০ পরিবারকে নগদ ২৫০০ টাকা এবং ৫৫ পরিবারকে ১ বান করে ঢেউ টিন বিতরন করা হয়।

পরে মন্ত্রী লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়াস্থ ইব্রাহিম লিডার পাড়াস্থ লামা খালের ভাঙ্গনের স্থান পরিদর্শন করেন। লামা থেকে বান্দরবান ফেরার পথে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।