॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে এই প্রথম বড় পরিসরে তিন একর জায়গা জুরে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়ার কৃষক তছলিম। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে আখ চাষের উদ্যোগ নেয় তছলিম। সেই স্বপ্ন পূরণের ধারপ্রান্তে আখ চাষি তছলিম।
পাহাড়ের এঁটেল মাটিতে তিন একর জায়গা জুরে আখ চাষ করে নজর কেড়েছেন লংগদু উপজেলার কৃষক তছলিম। চলতি বছরের জুলাই মাসে বিশ হাজার আখের চারা রোপন করে পরিচর্জা শুরু করে তছলিম। বর্তমানে বাজার জাত করণের জন্য প্রস্তুত হয়েছে আখের বাগানটি। রাসালো আর মিষ্টি সুস্বাদু এই আখের বাগান দেখতে প্রতিনিয়ত ভিড় জমায় সাধারণ মানুষ। এছাড়াও ক্রেতাদেরও যথেষ্ট আনাগোনা রয়েছে বাগানটিতে। কোনরকম সরকারী বেসরকারি সুযোগ সুবিধা ছাড়াই নিজ অর্থ ও শ্রমের মাধ্যমে সফলতার স্বপ্ন বুনছে কৃষক। বাজার পরিস্থিতি ভালো থাকলে সম্ভাবনার চেয়ে সফলতা বেশী হবে বলে আশাবাদী কৃষক।
কৃষক তছলিম বলেন সঠিক সময় বাজারজাত করতে না পারলে বড়ধরণের ক্ষতির মুখে পড়ার আশায় আতঙ্কে রয়েছে কৃষক। তিনি জানান বাগান থেকে ৭০-৮০ হাজার আখ বিক্রি করার মত সক্ষমতা রয়েছে। লাভে আশা প্রায় ২০ লাখ টাকা। তবে তিনি আশা করেন, আখ থেকে রস করার মেশিন থাকলে স্থানীয় বাজারের চাহিদা মেঠাতে পারতেন তিনি। এদিকে এতো বড় বাগানে এখনো পর্যন্ত স্থানীয় কৃষি অফিস বা সরকারী কৃষি অধিদপ্তরের কোন লোক পরিদর্শন বা সুযোগ সুবিধার হাত বাড়াইনি বলে হতাশ কৃষক।
তছলিমের এই উদ্যোগ দেখে উৎসাহিত হয়েছে অনেকে। উপজেলার মধ্যে সবচেয়ে বড় আখ বাগানের সফলতার কামনা করে প্রতিবেশীরা। সুযোগ সুবিধা পেলে আখ চাষ করতে আগ্রহী স্থানীয়রা। লংগদু উপজেলায় বর্তমানে লংগদু উপজেলায় ৫০ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি অফিস মোঃ ওয়াসিফ রহমান । তবে আখ চাষে কৃষি অফিসের কোন বরাদ্দ নাই বলে জানান তিনি। জেলা পরিষদ কর্তৃক আখ চাষীদের সুযোগ সুবিধা দেওয়ার নিয়ম রয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা মনে করছেন সম্ভাবনাময় ফসলের প্রতি সরকার নজর দিলে উপকৃত হবে সাধারণ কৃষকরা। এতে করে গ্রাম গঞ্জের চাহিদা পূরণ করে, দেশের সাধারণ মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে পাহাড়ের ফসলিত আখ। পূরণ হবে দেশীয় তৈরী চিনির চাহিদাও।