কাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই ৩৮ বীর এর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলের পরিচালনায় জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষা ২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪নভেম্বর) সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত শিশু নিকেতনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই শিশু নিকেতন এর অধ্যক্ষ রেহানা আক্তার জানান, কাপ্তাই উপজেলা, রাঙ্গুনিয়া উপজেলা, রাউজান ও চট্টগ্রাম স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। তিনি আরোও বলেন, এই স্কলারশিপ পরীক্ষায় তৃতীয় হতে ৫ম শ্রেণী ৬ষ্ট হতে ৮ম শ্রেণী পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এসময় জোনের পদস্থ কর্মকর্তা, শিক্ষকগন উপস্থিত ছিলেন।
কাপ্তাই জোনের উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে। এসময় তিনি বলেন, শিক্ষার মান বাড়ানোর জন্য এবং প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই স্কারশিপ পরীক্ষার আয়োজন। এসময় কাপ্তাই উপজেলা সহ আশেপাশের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীরা এই জোন কমান্ডার’স স্কলারশিপ পরীক্ষায় অংশ নেন। এইসময় পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানরত অভিভাবকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এই আয়োজন সত্যিই প্রশংসারযোগ্য, আমরা আশা করছি এই উদ্যোগ অব্যাহত থাকবে।
জোন স্কলারশিপ পরীক্ষায় ৩৬৭ জন শিক্ষার্থী অংশ অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় ৩৫টি স্কুল অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাইমারী, মাধ্যমিক ও মাদরাসারা ছাত্ররা রয়েছে।