শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

মাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধন

৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উপলক্ষে উপজেলা পর্যায়ে দল গঠন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী।

এছাড়া উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন, সদস্য মোঃ গিয়াস উদ্দিন, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

উদ্বোধনী পর্বে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু তরুণ ও কিশোর প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টসের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সুস্থ সমাজ গঠনেও ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, উপজেলা পর্যায়ে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হবে, যারা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।