শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

মানিকছড়িতে কিশোরীকে ধর্ষনের দায়ে আটক ১

৫৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলাধীন পান্নাবিল গ্রামের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ সোহেল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ আগষ্ট) রাতে ঐ কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি উপজেলার পান্নাবিল এলাকার বাসিন্দা নুরুল নবীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ বছর যাবৎ বিয়ের প্রলোভণ দেখিয়ে একাধিকবার ঐ কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হন সোহেল। এক পর্যায়ে ঐ কিশোরী সোহেলকে বিয়ে করতে বললে সোহেল শারীরিক সম্পর্ক ও বিয়ের কথা অস্বীকার করে। পরে ওই কিশোরী ধর্ষণের বিষয়টি তার পরিবারকে খুলে বললে গতকাল রবিবার (২ আগস্ট) রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক সোহেলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ শাহনুর আলম জানান, এ ঘটনায় কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষককে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।