শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

বান্দরবানে একদিনে রেকর্ড ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত

৫৫

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে আরোও ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ফলে একদিনে শনাক্তে সর্বোচ্চ গড় দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৮৬ শতাংশ। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৪৩ জন, রোয়াংছড়ি উপজেলা ১ জন,রুমা উপজেলা ১ জন, লামা উপজেলা ৩ জন, থানচি উপজেলা ২জন, আলীকদম উপজেলা ১ জন, ও ৬ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮শত ৭৩ জন।

মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় সর্বোচ্চ করোনা আক্রান্ত সংখ্যা পূর্বে রেকর্ড ভেঙে সীমাপার হয়ে গেছে। অতিদ্রুতই এর পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৯ শত ৮২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ১শত ৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৮শত ৭৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪শত ৭৩ জন ও ১হাজার ৩শত ৯২ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮ হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন এবং ১৬ হাজার ১২১জন ২য় ডোজ গ্রহণ করেছেন।