শিরোনাম
জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপি

জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদার

২

॥ মিলটন বড়ুয়া ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার বলেছেন, আমাদের তিন বারের প্রধানমনন্ত্রী মরহুম খালেদা জিয়া যুবদের উন্নয়নে বলিষ্ট ভুমিকা রেখে গেছেন। ৫ আগষ্টের পর আমরা যে দেশ পেয়েছি যেখানে কোন বৈষম্য থাকবেনা। তাই আমরা সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করবো। রবিবার (১নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনে আলোচনা সভা ও যুবদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেরা পরিষদের সম্মেলন কক্ষ এনেক্স ভবনে আয়োজিত এ সভায় উয়োয়াইমং মারমা, পরিষদ সদস্য ও আহ্বায়ক যুব উন্নয়ন অধিদপ্তর বিষয়ক কমিটি এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মেজর মোঃ জুলফিকার, উপ-অধিনায়ক সেনা সদর জোন, রাঙ্গামাটি, অ্যাড, মামুনুর রশিদ মামুন, সদস্য জেলা পরিষদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন, উষা মগ, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রাঙ্গামাটি সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ। বক্তব্য রাখেন আবু সাদাৎ মোঃ সায়েম, সাধারণ সম্পাদক, জেলা যুব দল, এসএম শফিউল আজম, সভাপতি, নগর বিএনপি। অনুষ্ঠানে জেলা উপজেলার প্রশিক্ষিত যুব ও যুবারাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদের উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাতে যুবদের উন্নয়ন হবেই। তাই যুবদের প্রশিক্ষণ যাহাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সম্ভাবনার যেসব ক্ষেত্রগুলো রয়েছে এসব বিষয় নিয়ে আমরা কাজ করবো। পর্যটন ক্ষেত্রে আমরা বিপ্লব ঘটাতে চাই। কৃষক এবং উদ্যোক্তাদের পন্যের উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, জনগনের সম্পদ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তাই জনগনের উন্নয়নে মৎস্যঘেরগুলো নিয়ে আমাদের সুন্দর পরিকল্পনাও রয়েছে। প্রশিক্ষিত এবং যুবদের উন্নয়নে অধিদপ্তরও খোঁজ খবর রাখছেন। রাঙ্গামাটি শিশু সদনে গেলে যে পালিত মেয়েটি বেলেছিল আমি কান্না করলেও হেরে যাই নি। কারন সে এখন খাগড়াছড়িতে কেমিস্ট্রি নিয়ে পড়ছে এটাই সত্য। তাই তার লক্ষ্যটা আমাদের মনে রাখতে হবে। যুবরা ভালো উদ্যোক্তা হলে আমাদের সহযোগীতা অবশ্যই থাকবে এবং করবো। তিনি বলেন, আমাদের তিন বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া যুবক-যুবতিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদের উন্নয়নে প্রথম তিনিই যুব কমপ্লেক্স গঠন করেছিলেন যা আজকের অধিদপ্তর। পরে প্রধান অতিথি যুব ও যুবাদের মাঝে বিভিন্ন খাতের উন্নয়নে ঋণের চেক বিতরণ করেন।

দিবসটি উপলক্ষে এর আগে সকাল ১০ঘটিকায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ যুব ও যুবারা অংশ গ্রহন করেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে যুব মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।