শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

রাঙ্গামাটিতে নতুন করে আরো ৩০ জনের করোনায় শনাক্ত

৪২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২ হাজার ২৯৪ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৪৬ জন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, বৃহস্পতিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ৭০ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ২৫ জন, কাউখালী ৩ জন ও বিলাইছড়ি ২ জন আক্রান্ত হয়েছে ।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১৮৪৬ জন। আইসোলেশনে রয়েছেন ১৫ জন, মৃত্যু হয়েছে ২০ জনের।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৩৯ হাজার ৮৪১ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার ৮৮১ জন ২য় ডোজ গ্রহণ করেছেন।