শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

রাজস্থলীতে মাছ ব্যবসায়ী রিপন হত্যায় আসামী গ্রেপ্তার

৪৮

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বাজারের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন রিপন হত্যার আরো এক আসামীকে গ্রেফতার করেছে আইনসৃংখলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৩জুলাই) রাত আনুমানিক নয়টার দিকে বান্দরবানের রাজভিলা এলাকা থেকে মামলার আসামী ক্যাসাচিং মারমা (৩০) কে আটক করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।

থানা সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবরের ০৯ তারিখ রাজস্থলী বাজারের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন (রিপন) কে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী অতর্কিতে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়, এ সময় ঘটনাস্থলে জালাল উদ্দিন (রিপন) প্রান হারায়। এ বিষয়ে রিপনের পরিবার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করে। পরে আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন সময় গোয়েন্দা তৎপরতা চালায়।

এ বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান জানান শুক্রবার রাত আনুমানিক ৯ টায় বাঙালহালিয়া ক্যাম্পের ক্যাপ্টেন মুসফিক আহমেদ সামিত একজন আসামী কে এনে থানায় হস্তান্তর করেন। শনিবার আদালতে প্রেরণ করা হলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।