শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

জনগণ অভাবনীয় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন

বান্দরবানের রুমায় পরিত্যাক্ত ২৯টি বোমা উদ্ধার

৫১

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়ন এর পাহাড়ি এলাকায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোম উদ্ধার করেছে বলিপাড়া জোন এর সেনা সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয় বলে সেনা এবং স্থানীয় থানা সুত্র জানিয়েছে।

থানা সুত্র জানায়, বান্দরবানে রুমা উপজেলায় গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় মাটির নিচে পুতে রাখা অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোম বলিপাড়া জোন উদ্ধার করে পরে ধ্বংস করেছে। সেই সাথে এ ঘটনার বিষয়ে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

এদিকে বান্দরবান রিজিয়নের অধীন বলিপাড়া জোনের লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল আলমের নেতৃত্বে সেনা সদস্যের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পরে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় মাটির নিচে পুতে রাখা অবস্থায় ২৯টি উচ্চ ক্ষমতার বিস্ফোরক মর্টার বোমের সন্ধান পায়। পরে বান্দরবান রিজিয়নের অধীনসহ বলিপাড়া জোনের বিশেষ তাৎপরতায় উচ্চ বিস্ফোরক এসব মর্টার বোম উদ্ধার করা সম্ভব হয়। পরে বোমাগুলো ধ্বংস করা হয়।

বলিপাড়া বিজিবি জোন কমান্ডার জানান, বিশেষ তৎপরতার ফলে এ ধরনের উচ্চ বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছে। এগুলো উদ্ধার করার ফলে, অত্র এলাকায় বসবাসরত জনগণসহ সকলেই বড় ধরনের দুর্ঘটনা ও অভাবনীয় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। বান্দরবানে যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান রিজিয়নের আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তাৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।