শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মহালছড়িতে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা মেরামত

১৪৫

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর হতে মুবাছড়ি ইউনিয়নের যাতায়াতের একমাত্র সড়কটি এলাকাবাসীর উদ্যোগে মেরামত করা হয়েছে। বর্ষা মৌসুমে এ রাস্তাটিতে বৃষ্টির পানিতে কাঁদা আর বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে শত শত মানুষের যাতায়াতের অসুবিধা দেখা দেয়।

মঙ্গলবার (২০জুলাই) মনাটেক গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “লুহডিক” সড়কটি মেরামত করার উদ্যোগ গ্রহন করে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিঙ্গিনালা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “সবাই দোস্ত” ও মনাটেক যাদুগানালা মৎষ্যচাষ বহুমূখী সমবায় সমিতিসহ এলাকার অনেকেই এ কাজে আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতায় এগিয়ে আসেন। রাস্তাটি মেরামত করা হয় মহালছড়ি সদর থেকে মুবাছড়ি ইউনিয়নে প্রবেশদ্বার মহালছড়ি থানা ঘাট থেকে অল্প দূরে ব্রিজপাড়া নামক স্থানে। এ রাস্তার কারণে শত শত মানুষের ভোগান্তি পোহাতে হয়। রাস্তা মেরামত কাজে বিভিন্নভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুহডিক সংগঠনের সভাপতি রত্ন উজ্জল চাকমা বলেন, এ সমস্ত কাজ করা একার পক্ষে সম্ভব নয়।

এ বিষয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, এ ধরণের কাজ দেখলে এভাবে সবাইকে এগিয়ে আসা উচিত। জনদুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদ থেকে এ ধরণের রাস্তা মেরামতের বরাদ্দ দেয়া হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, পার্শ্ববর্তী চেঙ্গী নদীর উপড় ব্রিজ নির্মাণ কাজ চলমান থাকায় এ রাস্তায় মেরামতের প্রকল্প বরাদ্দ হয়নি। কারণ ব্রিজ নির্মাণ কাজের সাথে এ রাস্তার কাজ ধরা আছে। ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হলে এ রাস্তার সংষ্কার কাজ শুরু করা হবে।