শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

পাহাড়ী পরিবারকে দীঘিনালা সেনা জোনের টিন প্রদান

৪৬

॥ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি পাহাড়ী পরিবারের ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘরকে মেরামত করার জন্য সেনাবাহিনী জোনের পক্ষ থেকে ঢেউটিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০জুলাই) সকালে সেনা জোন সদরে উপজেলার বোয়ালখালী ইউনিয়ন ১নং যৌর্থ খামার এলাকার বাসিন্দা রশিক পুদি চাকমা (৪০)কে গৃহনির্মাণের জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন ঢেউ টিন প্রদান করেন। ঢেউটিন পেয়ে রশিক পুদি চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা করে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

উল্লেখ্য যে, চলতি মৌসুমে ঝড়ে রসিক পুদি চাকমা’র একমাত্র বসতঘরটি ভেঙ্গে যায়। অসহায় পাহাড়ী পরিবারটি ৪ সন্তানসহ ৬ সদস্যের পরিবারটিকে নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছে। অর্থের অভাবে পরিবারের ভরণ-পোষণ এবং গৃহনির্মাণ করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছিল।