শিরোনাম
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে অর্ধ লক্ষ টাকা নেওয়ার অভিযোগমাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী জিপ খাদে পড়ে চালকের মৃত্যুকাপ্তাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: দীপেন দেওয়ানযতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১স্থানীয় সরকার নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হবেন যারাভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মানিকছড়িতে এক সাপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু

৩৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি জেলার মানিকছড়ির ছিনোয়ারা বেগম (৬৫) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আছাদতলী এলাকার বাসিন্দা মৃত. মনু মিয়ার স্ত্রী। এ নিয়ে গত এক সাপ্তাহের ব্যবধানে মানিকছড়িতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তার ছেলে মুছা মিয়া মৃত্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবাত (২০ জুলাই) ভোরে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সে মারা যান।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, হার্ডের রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন ছিনোয়ারা বেগম। বেশ কয়েকদিন আগে তার বুকে ব্যথা ও শ্বাসকস্ট হলে প্রথমে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। বেশ কয়েকদিন চিকিৎসা চললেও আজ ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করার ব্যবস্থা নেয়ার কথা থাকলে প্রশাসনের উদাসীনতার কারনে পারিবারিক ভাবেই গোসল এবং দাফন কাজ সম্পন্ন করেছেন পরিবার ও স্থানীয় লোকজন।

উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর দাফন কার্যসম্পাদনার দায়িত্বে থাকা ইসলামি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মাওলানা আবুল কাশেম জানান, তার মৃত্যুর ব্যাপারে আমরা যখন জানতে পেরেছি তার পূর্বেই লাশের গোসল ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং দুপুর ১২টায় লাশ দাফনের কথা থাকলেও তারা ১১টায় লাশ দাফন করেছে। লাশ আনার পূর্বে যদি আমাদের জানানো হত তবে আমরা যথাসময়ে পৌছাতে পারতাম এবং স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করতে পারতাম।