শিরোনাম
যতক্ষণ তোকে ভোগ করতে পারবোনা ততক্ষণ শান্তি নাই!কাপ্তাইয়ের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় আহত-১স্থানীয় সরকার নির্বাচনে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হবেন যারাভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

রাঙ্গামাটিতে নতুন করে আরো ৪৬ জনের করোনা শনাক্ত

৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২ হাজার ২৩৫ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৭৫৪ জন।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, সোমবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ১৩০ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ২৯ জন, কাপ্তাই ১০ জন, কাউখালী ৩ জন, নানিয়ারচর ২ জন ও লংগদু ২ জন আক্রান্ত হয়েছে ।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১৭৫৪ জন। আইসোলেশনে রয়েছেন ১৪ জন, মৃত্যু হয়েছে ২০ জনের।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৩৯ হাজার ৮৪১ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার ৮৮১ জন ২য় ডোজ গ্রহণ করেছেন।