শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

মানিকছড়িতে নতুন করে ৪ জনের দেহে করোনা শনাক্ত

৬৬

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে নতুন করে আরও চার জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (১১ জুলাই) ১০ জনের নমুনা সংগ্রহ করা হলে রেপিট টেষ্টে চার জনের দেহে করোনা সনাক্ত হয়। আর বাকি ছয় জনের নমুনা আরটিপিসিআর করতে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৭৩। যার মধ্যে ৬৪ জন্য সুস্থ্য হয়েছে এবং নতুন ৪জনসহ বাকি ৯ জনকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে উপজেলার এক নারীর মৃত্যু হয়েছে যদিও সে মানিকছড়ি হাসপাতালে করোনা পরীক্ষা করাননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, প্রশাসনের কঠোর অবস্থানের পরও জনপদে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমন দিন দিন বেড়েই চলছে। যার অন্যতম কারণ মানুষের উদাসিনতা।