শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

পার্বত্য অঞ্চলের পরিবেশ রক্ষায়ও কাজ করছে সেনাবাহিনী

৭৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ও “মুজিব বর্ষে বৃক্ষরোপন সোনার বাংলার স্বপ্ন বপন”-এ স্লোগানকে বাস্তবায়নের লক্ষে গুইমারার সিন্দুকছড়ি জোনের আওতাধীন পঙ্খীমুড়াতে সেনাবাহিনীর পরিত্যাক্ত ক্যাম্প ভূমিতে বৃক্ষরোপন করেন ২৪ আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

রবিবার (১১ জুলাই) সকাল ১১ টায় বৃক্ষরোপনকালে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ধ্বস, ভূমি ক্ষয় এবং পরিবেশ রক্ষায়ও নিড়লসভাবর কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের জনগনের সার্বিক কল্যাণে তাদের দায়িত্ব পালন করছে এবং এ ধারা অব্যাহত থাকবে। এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মনজুরুল হক ও অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।