শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

পানছড়িতে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

৫৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দাহ কুমার ত্রিপুরা (৫০)কে আটক করেছে পুলিশ। সে ১নং লোগাং ইউনিয়ন পরিষদেন নীলাধন কার্বারি পাড়ার রেবতি ত্রিপুরার সন্তান বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ১নং লোগাং ইউনিয়ন পরিষদেন নীলাধন কার্বারি পাড়ায় এঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল থেকে স্বামী-স্ত্রী কাটাকাটির এক পর্যায়ে ঝগড়াঝাঁটি হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্র মধ্যে পারিবারিক কলহ চলছিল। তারই জের ধরে শুক্রবার (৯ জুলাই) সকাল ৫টার দিকে স্বামী ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। মৃতঃ রনালী ত্রিপুরা পাঁচ সন্তানের জননী।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।