শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

মাটিরাঙ্গায় বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

১০২

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৯জুলাই) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী ঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ‘র নেতৃত্বে একটি সি টাইপ পেট্রোল অভিযান চালিয়ে পরিত্যক্ত ভাবে প্রায় ৪৯.৪৬ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করে। একই সময়ে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা ঘটনাস্থলে এসে কাঠ গুলোকে জব্দ করে।

মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আলমগীর হোসেন জানান,পরিত্যক্ত ভাবে জব্দকৃত কাটগুলো অবৈধ। যারা অবৈধ ভাবে কাঠ পাচারের সাথে জড়িত তাদেরকে চিহ্নিতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত কাঠগুলোর আনুমানিক বাজারমুল্য প্রায় ২৫হাজার টাকা হতে পারে বলেও জানান তিনি।

মাটিরাঙ্গা সেনা জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ বলেন, দীর্ঘদিন ধরেই কিছু সংঘবদ্ধচক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে কাঠ পাচার করে আসছে। অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মাটিরাঙ্গা থানায় এখনো কোনো অভিযোগ ও মামলা হয়নি।