শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী

৪২

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,শ্রেষ্ঠ সার্কেল অফিসার,এসআই ও এএসআই নির্বাচিত করা হয়েছে।

খাগড়াছড়ি জেলার মধ্যে মাটিরাঙ্গা থানার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোহাম্মদ খোরশেদ আলম,অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী,এসআই,এএসআই সহ একই থানার ৫জনকে এ পুরষ্কারে ভূষিত করা।

বুধবার (৭ জুলাই) খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠেয় মাসিক কল্যান সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে জেলা পুলিশের ভালো কাজের মে ও জুন ২০২১খ্রিঃ মুল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের নাম প্রকাশ করা হয়।

এ সময় জেলার সকল অফিসারদের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম,ওসি মুহাম্মদ আলী,এস আই সিপন চন্দ্র মজুমদার,এ এস আই সুমন সর্দার ও এ এস আই মাধব চন্দ্র ঘোষ।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ উক্ত কৃতি অফিসারদেরকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন উপজেলা থেকে আসা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে মুহাম্মদ আলীর যোগদানের পর অত্র উপজেলায় গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হত্যাকান্ডসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটন,মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্বারসহ মাদক ব্যবসায়ীদের আটক করা ছাড়াও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মাটিরাঙ্গা বাসিকে সুরক্ষিত রাখার জন্য সরকারের নির্দেশনা মতে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন,এ অর্জন মাটিরাঙ্গার বাসির,এমন একটি অর্জন আমার একার পক্ষ্যে সম্ভব নয়। মাটিরাঙ্গার জানগণের সহযোগিতায় আমি এই সম্মাননা পেয়েছি। তিনি আরো বলেন,মাটিরাঙ্গা বাসির সহযোগিতা পেলে এই উপজেলা থেকে মাদক,সন্ত্রাস,সমূলে উৎখাত করবো। এ সময় তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার সহ মাটিরাঙ্গার সচেতন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের নিকট আরো সহযোগিতা কামনা করেন।