শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

আলীকদম উপজেলা সেচ্চাসেবকলীগের নেতা এস এম মিজান সর্দার ইয়াবাসহ আটক

৪৫

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম মিজান সর্দারকে ইয়াবাসহ মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় ইয়াবা সহ আটক করেছে র‌্যাব।

এস.এম মিজান সর্দার আলীকদম উপজেলা আলীমুদ্দিন পাড়ার বাসিন্দা মৃত মহসিন সর্দারের দ্বিতীয় পুত্র বলে জানা গেছে। গতকাল (৭ জুলাই) রাত সাড়ে ১০ টায় ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব।

লৌহজং থানা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মাওয়া চৌরাস্তায় ইয়াবা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চৌরাস্তায় অভিযান চালিয়ে মিজান সর্দারকে ৬৮০ টি ইয়াবাসহ আটক করে। পরে লৌহজং থানায় হস্তান্তর করে র‌্যাব। সে দীর্ঘদিন ধরে বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে ইয়াবা এনে মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় পাচার করছিল।

এস.এম মিজান সর্দারকে ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমঙ্গীর হোসাইন জানান, অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারকালে র‌্যাব তাকে আটক করেছে,তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করায় এই ধরণের অপরাধের সাথে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে বহিষ্কারের খড়ক জুঁটতে পারে বলে জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়