শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাই চিৎমরমে ৩২ পরিবার পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

৩৪

॥ কাপ্তাই উপজেলা, প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ১নং ওয়ার্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তার ৫০০ টাকা ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (০৮ জুলাই) কাপ্তাই উপজেলা সদরের পাশে স্বাস্থ্যবিধি মেনে এই সহায়তা বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এ সময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমাসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।