শিরোনাম
মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালাপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎবান্দরবনের থানচির নারিকেল পাড়া সড়কের বেহাল দশায় দুর্ভোগে পাঁচ গ্রামের বাসিন্দারাঙ্গামাটির লংগদুতে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬৬৮, অনুপস্থিত- ৮ জনপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক দাদু’র নিকট খোলা চিঠি-০১খাগড়াছড়ির মানিকছড়িতে পেলোডার চুরির ঘটনায় গ্রেফতার-১বিলাইছড়ি কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতকাপ্তাইয়ে কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনকাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনসবার আগে বাংলাদেশ তাই দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে বুধবারে ২০ জনের করোনায় শনাক্ত

৩১

॥নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ হাজার ৮৬৭ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬০৫ জন।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, মঙ্গলবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ৮২ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ১১ জন, কাপ্তাই ৪ জন, কাউখালীতে ২ জন,বাঘাইছড়ি ৩ জন আক্রান্ত হয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২০ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১৬০৫ জন। আইসোলেশনে রয়েছেন ১২ জন মৃত্যু হয়েছে ১৯ জনের।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৩৩ হাজার ১৩জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার ৮৮১ জন ২য় ডোজ গ্রহণ করেছেন।